বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • জেদ্দা বিমানবন্দর থেকে মুশফিকের প্রত্যাবর্তন নিশ্চিত

    জেদ্দা বিমানবন্দর থেকে মুশফিকের প্রত্যাবর্তন নিশ্চিত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে পবিত্র উমরাহ পালন শেষে দেশে ফেরার পথে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন জাতীয় ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিম। তবে সব অনিশ্চয়তা কাটিয়ে রোববার (১ মার্চ) রাতে বিশেষ ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে।

    জানা গেছে, উমরাহ শেষে শনিবার এমিরেটস-এর একটি ফ্লাইটে দুবাই হয়ে ঢাকায় ফেরার কথা ছিল তার। কিন্তু ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার জেরে সংশ্লিষ্ট আকাশপথ অনিরাপদ হয়ে পড়ায় মাঝপথ থেকেই ফ্লাইটটি পুনরায় জেদ্দায় ফিরিয়ে নেওয়া হয়।

    এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক লিখেছিলেন, সব ফ্লাইট জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে এবং তিনি হাজারো যাত্রীর সঙ্গে বিমানবন্দরে অবস্থান করছেন। কবে ও কীভাবে ঢাকায় ফিরতে পারবেন, সে বিষয়ে অনিশ্চয়তার কথাও জানান তিনি এবং সবার কাছে দোয়া কামনা করেন।

    রোববার তার বাবা মাহবুব হামিদ তারা জানান, দীর্ঘ সময় অপেক্ষার পর এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রীদের হোটেলে নিয়ে যায়। তবে দুবাই হয়ে ফেরার পথ জটিল হওয়ায় এমিরেটসের ফ্লাইটে ফেরা সম্ভব হয়নি। পরে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের সহায়তায় বাংলাদেশ বিমানের-এর একটি টিকিটের ব্যবস্থা করা হয়।

    সব কিছু ঠিক থাকলে রাত ১০টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে রওনা হয়ে সোমবার সকাল সাড়ে ৮টার মধ্যে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।

    ছেলের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাহবুব হামিদ। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে আটকে পড়া অন্য বাংলাদেশিরাও যেন দ্রুত ও নিরাপদে দেশে ফিরতে পারেন—সে কামনাও জানিয়েছেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন