বুধবার, ০১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আজ থেকে সরকারি রাজস্ব জমায় বাধ্যতামূলক ‘এ-চালান’ আজ কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিন ১ জুলাইয়ের আন্দোলন থেকে ৫ আগস্টের গণঅভ্যুত্থান: যেভাবে শুরু হয়েছিল ‘জুলাইয়ের যাত্রা’ ২০২৭ সালের হজে যেতে এখনই প্রাক-নিবন্ধন, সময়সীমা ২৬ সেপ্টেম্বর দুদকের নতুন নেতৃত্ব বাছাইয়ে প্রথম বৈঠক আজ গণতন্ত্র পুনর্গঠনে ঢাবির ভূমিকা স্মরণ করলেন প্রধানমন্ত্রী ধ্বংসস্তূপে ৬ দিন, জীবিত মিলল তিন বছরের ক্লিবার মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ
  • ২০২৬ বিশ্বকাপ বয়কটের পথে ইরান!

    ২০২৬ বিশ্বকাপ বয়কটের পথে ইরান!
    ছবি- নতুন কাগজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৬ সালের FIFA World Cup 2026 আয়োজনের আর মাত্র কয়েক মাস বাকি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে এই আসর। তবে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলবে কি না—তা নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ।

    শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে তাজ বলেন, যুক্তরাষ্ট্রের হামলার পর বর্তমান পরিস্থিতিতে সেখানে গিয়ে বিশ্বকাপ খেলা কঠিন হতে পারে। তিনি উল্লেখ করেন, “আজ যা ঘটেছে এবং যুক্তরাষ্ট্রের এই আক্রমণের ফলে, আমাদের সেখানে গিয়ে বিশ্বকাপ খেলা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে।” তবে চূড়ান্ত সিদ্ধান্ত ক্রীড়া কর্তৃপক্ষই নেবে বলেও জানান তিনি।

    সূচি অনুযায়ী, ইরান তাদের গ্রুপ পর্বের সব ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলবে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হওয়ার কথা। এরপর একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা ২১ জুন। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে।

    এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানে মৃতের সংখ্যা বাড়ছে বলে দেশটির বিভিন্ন সূত্রে জানানো হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে। দেশে ফেরার পথ বন্ধ থাকায় বিদেশি খেলোয়াড়রাও বিপাকে পড়েছেন।

    অন্যদিকে, হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হয়েছে। তার মৃত্যুতে ৪০ দিনের জাতীয় শোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই প্রেক্ষাপটে ক্রীড়া অঙ্গনসহ দেশের সামগ্রিক পরিস্থিতি অনিশ্চয়তার মধ্যে রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ