বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • জুবলি ওভালে প্রস্তুতিতে উজ্জীবিত বাংলাদেশ দল

    জুবলি ওভালে প্রস্তুতিতে উজ্জীবিত বাংলাদেশ দল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এশিয়া কাপ সামনে রেখে সিডনিতে প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ দল। এতদিন ভ্যালেনটাইন স্পোর্টস পার্কে অনুশীলন করলেও শুক্রবার ভোরে সেখানকার ক্যাম্প গুটিয়ে নতুন ভেন্যু জুবলি ওভালে সেশন শুরু করেছেন ঋতুপর্ণারা।

    সকাল নয়টায় শুরু হওয়া অনুশীলন চলে প্রায় দেড় ঘণ্টা। মেঘলা আকাশ আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও অনুশীলনে ছন্দ হারাননি খেলোয়াড়রা। সেশন শেষে দল উঠেছে নির্ধারিত টিম হোটেল পার্ক রয়েলে। অস্ট্রেলিয়ায় নির্ধারিত নিয়ম অনুযায়ী দুপুর দুইটার আগে চেক-ইন না থাকায় অনুশীলনের পর মধ্যাহ্নভোজ সেরে হোটেলে ওঠেন খেলোয়াড় ও কোচিং স্টাফরা।

    ১ মার্চ টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দলগুলোকে তিন দিন পূর্বেই নির্দিষ্ট টিম হোটেলে রাখছে এএফসি। এই সময়ের অনুশীলন সূচিও সংস্থাটির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। সিডনির জুবলি স্টেডিয়ামের জুবলি ওভালই বাংলাদেশের আনুষ্ঠানিক অনুশীলন ভেন্যু, যেখানে বাকি দিনগুলোতেও প্রস্তুতি চালাবে দল। প্রতিদিন স্থানীয় সময় সকাল নয়টায় অনুশীলন করাবেন প্রধান কোচ পিটার বাটলার। একই ভেন্যুতে চাইনিজ তাইপেও অনুশীলন করবে।

    দলের সঙ্গে থাকা লিয়াজোঁ কর্মকর্তার তথ্য অনুযায়ী, সিডনিতে নির্ধারিত চারটি অনুশীলন মাঠের মধ্যে জুবলি ওভালই সর্বোচ্চ মানের। সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা মাঠ ও সুযোগ-সুবিধা নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, সুন্দর পরিবেশে মানসম্মত প্রস্তুতির সুযোগ পাচ্ছে দল।

    সিডনিতে শুরুতে গরম আবহাওয়ায় কিছুটা অস্বস্তি থাকলেও এখন বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়া অনুশীলনে ভিন্নতা এনেছে। আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছে খেলোয়াড়রা।

    দলে কয়েকজনের হালকা চোট থাকলেও তা গুরুতর নয়। ফিজিওর তত্ত্বাবধানে পুনরুদ্ধার প্রক্রিয়া চলছে। কোচিং স্টাফের আশা, সবাই শতভাগ প্রস্তুতি নিয়েই টুর্নামেন্টে নামতে পারবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন