মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • বিরল গ্রহ সংযুক্তি: সূর্যাস্তের পর খালি চোখে দেখা যাবে চারটি গ্রহ

    বিরল গ্রহ সংযুক্তি: সূর্যাস্তের পর খালি চোখে দেখা যাবে চারটি গ্রহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী শনিবার, ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় আকাশে ঘটতে চলেছে একটি বিরল মহাজাগতিক ঘটনা। আমাদের সৌরজগতের ছয়টি গ্রহ—শুক্র, বুধ, শনি, বৃহস্পতি, নেপচুন ও ইউরেনাস—একসাথে আকাশে সারিবদ্ধভাবে অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও এই নজরকাড়া দৃশ্য দেখা সম্ভব।

    সূর্যাস্তের ঠিক আধা ঘণ্টা পর পশ্চিম আকাশে মাত্র ৪৫ মিনিটের জন্য এই ছয়টি গ্রহ দৃশ্যমান থাকবে। খালি চোখে সহজেই দেখা যাবে শুক্র, বুধ, শনি এবং উজ্জ্বল বৃহস্পতি গ্রহ। তবে শনির ঠিক পাশে থাকা নেপচুনকে দেখতে টেলিস্কোপের প্রয়োজন। এছাড়া কালপুরুষ নক্ষত্রমণ্ডলীর সংকেত ধরে প্লাইয়াডিস নক্ষত্রপুঞ্জের নিচে তাকালে বাইনোকুলারের সাহায্যে ইউরেনাসও দেখা যাবে।

    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গ্রহগুলো দিগন্তের খুব কাছে অবস্থান করবে এবং কেবলমাত্র ৪৫ মিনিটের জন্য দৃশ্যমান থাকবে। তাই আকাশপ্রেমীদের জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে এই বিরল মহাজাগতিক ঘটনার সুযোগ হাতছাড়া না হয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ