বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বসুন্ধরা কিংস ছাড়ার পর ইংলিশ ক্লাবে কিউবা মিচেল

    বসুন্ধরা কিংস ছাড়ার পর ইংলিশ ক্লাবে কিউবা মিচেল
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয় দলের তরুণ মিডফিল্ডার কিউবা মিচেল ইংল্যান্ডের সপ্তম স্তরের ক্লাব গ্লুস্টার সিটি-তে যোগ দিয়েছেন। মৌসুমের বাকি সময় তিনি এই ক্লাবেই খেলবেন।

    ২০ বছর বয়সী কিউবা এই দলবদলকে নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন। সান্ডারল্যান্ড ও বার্মিংহাম সিটি-র বয়সভিত্তিক দলে বেড়ে ওঠা এই ফুটবলার গ্লুস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সবকিছু চূড়ান্ত হওয়ায় তিনি ভীষণ খুশি এবং মাঠে নেমে নিজের সামর্থ্য প্রমাণ করতে চান।

    বাংলাদেশ থেকে ফেরার পরই এই সুযোগ আসে বলে জানান কিউবা। তাঁর ভাষায়, ক্লাবের পরিকল্পনা ও বর্তমান পারফরম্যান্স তাকে আকৃষ্ট করেছে। সামনে এগিয়ে যাওয়ার জন্য তিনি মুখিয়ে আছেন।

    জামাইকান বাবা ও বাংলাদেশি মায়ের সন্তান কিউবা গত নভেম্বরে নেপালের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক করেন। পরে ভারতের বিপক্ষে ২২ বছর পর ঐতিহাসিক জয়ের ম্যাচেও দলে ছিলেন তিনি।

    কিউবা এমন সময়ে গ্লুস্টার সিটিতে যোগ দিয়েছেন, যখন ক্লাবটি সরাসরি প্রমোশনের দৌড়ে রয়েছে। ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে লিগের দ্বিতীয় স্থানে। শিরোপা জেতা কিংবা অন্তত প্লে-অফ নিশ্চিত করে ওপরের স্তরে ওঠাই এখন ক্লাবটির লক্ষ্য।

    উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে তিন বছরের চুক্তিতে বসুন্ধরা কিংস-এ যোগ দিয়েছিলেন কিউবা। তবে চলতি বছরের ৩ জানুয়ারি পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিল করে তিনি ইংল্যান্ডে ফিরে যান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন