বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ৫২-এর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে সাকিব আল হাসান

    ৫২-এর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে সাকিব আল হাসান
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাকিব আল হাসান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা তিনি প্রকাশ করেছেন।

    শুক্রবার দিবাগত রাত ১২টার পরপরই সাকিবের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিশেষ ছবি পোস্ট করা হয়। ছবিতে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে সেইসব বীর সন্তানদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছে মায়ের ভাষায় কথা বলার অধিকার।

    ছবিটির ক্যাপশনে সাকিব লিখেছেন, “২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।”

    এই পোস্টে সাকিবের আবেগপ্রবণ বার্তা ভক্ত ও সাধারণ মানুষদের মধ্যে প্রশংসার ঝড় তুলেছে। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের গুরুত্ব ও শহীদদের ত্যাগ মনে রাখার আহ্বান জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন