বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ডি মারিয়ার বিশ্বকাপ ফেরার ঘোষণা

    ডি মারিয়ার বিশ্বকাপ ফেরার ঘোষণা
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আর্জেন্টাইন ফুটবলের জীবন্ত কিংবদন্তি অ্যাঞ্জেল ডি মারিয়া ২০২৪ সালে জাতীয় দল থেকে অবসর নিলেও তার খেলা নিয়ে আলোচনা থেমে নেই।

    ৩৮ বছর বয়সী এই উইঙ্গার ১৪৫ আন্তর্জাতিক ম্যাচে ৩১ গোল করেছেন। এখনও তিনি শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রাল-এর হয়ে নিয়মিত গোল করছেন এবং দুর্দান্ত ছন্দ বজায় রেখেছেন।

    খেলোয়াড় হিসেবে ডি মারিয়ার খেলার মান এবং অভিজ্ঞতা এখনো তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। তিনি মাঠে তার দক্ষতা এবং ক্রিয়েটিভিটি দিয়ে সমালোচক ও ভক্ত উভয়কেই মুগ্ধ করছেন।

    সোমবার আর্জেন্টাইন লিগে বারাকা সেন্ট্রালের বিপক্ষে ২-০ গোলের জয়ে এক গোল করেন ডি মারিয়া। আগের দুই ম্যাচেও সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন ‘এল ফিদিও’। ক্লাবটির ইতিহাসে ৩৮ বছর বয়সের পর গোল করা মাত্র চারজন ফুটবলারের একজন তিনি যা প্রমাণ করে, বয়স শুধু সংখ্যা।

    যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে ডি মারিয়াকে আবার আকাশী-সাদা জার্সিতে দেখা যেতে পারে এমনটাই বিশ্বাস আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক উভালদো মাতিলদা ফিল্লোল। ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী এই তারকা সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় জানান, কোচিং স্টাফ ও কয়েকজন খেলোয়াড় ডি মারিয়াকে জাতীয় দলে ফেরাতে উৎসাহিত করছেন।


    ফিল্লোল বলেন, আমি যা শুনেছি, তাতে মনে হচ্ছে তাকে ফেরানোর চেষ্টা চলছে। বর্তমান পারফরম্যান্স দেখলে সন্দেহ নেই, সে এখনো খেলতে প্রস্তুত। আমার ধারণা, তাকে পরবর্তী বিশ্বকাপে খেলতে রাজি করানো সম্ভব হবে। বর্তমান কোচ লিওনেল স্কালোনির দলেও ডি মারিয়ার জায়গা হতে পারে বলে মত দেন তিনি।

    ফিল্লোলের মন্তব্যে সামাজিক মাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ মনে করেন, জাতীয় দলের সঙ্গে ডি মারিয়ার বিদায়টাই ছিল নিখুঁত সমাপ্তি। আবার অনেকে চান, বিশ্বকাপ জয়ের স্বপ্নে তাকে আবার দলে দেখা যাক। এক সমর্থক লেখেন, যদি আবার বিশ্বচ্যাম্পিয়ন হতে চাই, তাকে অবশ্যই নিতে হবে।


    আরেকজনের মত, নিয়মিত একাদশে না খেললেও অন্তত দলকে সঙ্গ দেওয়া উচিত ডি মারিয়ার। ফিল্লোল আরও বলেন, লিওনেল মেসি বর্তমানে মেজর লিগ সকারে খেললেও আর্জেন্টিনার লিগ বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।  সেই লিগে নিয়মিত ভালো পারফরম্যান্স করাই ডি মারিয়ার সামর্থ্যের প্রমাণ। তার গতিশীলতা আছে, ক্ষুধা আছে, এবং সে গোল করছে,যোগ করেন সাবেক এই বিশ্বজয়ী গোলরক্ষক।

    অবসর ভেঙে বিশ্বকাপে ফেরাএ সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিক নয়। তবে পারফরম্যান্স, সতীর্থ ও সাবেক তারকাদের সমর্থন সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে আবারও অ্যাঞ্জেল ডি মারিয়া। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে তাকে দেখা যাবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন