বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তানের সামনে কঠিন অঙ্ক

    ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তানের সামনে কঠিন অঙ্ক
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-এর কাছে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৬১ রানের পরাজয়ে গ্রুপ ‘এ’-তে তৃতীয় স্থানে নেমে গেছে পাকিস্তান।

    অন্যদিকে, দাপুটে এই জয়ের মাধ্যমে বর্তমান চ্যাম্পিয়ন ভারত নিশ্চিত করেছে সুপার এইট পর্বে খেলা। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই আধিপত্য দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে ভারতীয় দল।

    পাকিস্তানের ব্যাটিং লাইনআপ বড় লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়ে যায় শুরু থেকেই। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় তারা আর ম্যাচে ফিরতে পারেনি।

    এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ অবস্থান আরও মজবুত করেছে ভারত। আর পাকিস্তানের জন্য এখন সুপার এইটে উঠতে হলে অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হতে পারে।

    টি-টোয়েন্টি বিশ্বকাপের এই হাইভোল্টেজ লড়াই আবারও দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ ছড়িয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বে।

    ভারত টানা তিন ম্যাচে জয় পেয়ে গ্রুপ ‘এ’- তে শীর্ষস্থান আরও মজবুত করেছে। এবং এক ম্যাচ হাতে রেখেই সুপার এইটে জায়গা করে নিয়েছে। বুধবার গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে।

    অন্যদিকে, চলমান আসরে প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ হজম করলো পাকিস্তান। এতে অবনতি হয়েছে তাদের নেট রানরেটের এবং সমান চার পয়েন্ট থাকা যুক্তরাষ্ট্র তাদের টপকে ওপরে চলে গেছে। যদিও দলটি গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলে ফেলেছে।

    ২০০৯ আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে নামিবিয়ার। সুপার এইটে উঠতে এই ম্যাচ জয় ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। হারলে যুক্তরাষ্ট্র পরবর্তী পর্বে উঠে যাবে।

    তিন ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থাকা নামিবিয়া এরই মধ্যে সুপার এইটে ওঠার দৌড় থেকে ছিটকে গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন