বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বিশ্বকাপ বিতর্কে আইসিসির অনুরোধে পদক্ষেপ নিলো পিসিবি

    বিশ্বকাপ বিতর্কে আইসিসির অনুরোধে পদক্ষেপ নিলো পিসিবি
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। পাকিস্তান সরকার ইতোমধ্যে জাতীয় দলকে ম্যাচটি বয়কটের নির্দেশ দিয়ে রেখেছে, ফলে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

    এই পরিস্থিতিতে বিষয়টি সমাধানে ব্যাপক তোড়জোড় শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির অনুরোধে এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সরাসরি রাজনৈতিক পর্যায়ে আলোচনা শুরু করতে যাচ্ছে।

    আইসিসির আহ্বানে আগামী এক থেকে দুই দিনের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। বৈঠকে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের সম্ভাব্য দিক, কূটনৈতিক জটিলতা ও বিশ্বকাপের সামগ্রিক স্বার্থ নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

    বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচটি মাঠে গড়াবে কি না, তা অনেকটাই নির্ভর করছে এই বৈঠকের সিদ্ধান্তের ওপর। ক্রিকেটপ্রেমীরা এখন তাকিয়ে আছেন পাকিস্তান সরকারের চূড়ান্ত অবস্থানের দিকে।

    সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার জানিয়েছে, নকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছ থেকে ১৫ ফেব্রুয়ারির ভারত-পাকিস্তান ম্যাচ সম্পর্কে নির্দেশনা নেবেন। চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের হাতেই থাকবে।

    পুরো বিষয়টি নিয়ে আলোচনার জন্য রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমিনুল ইসলাম বুলবুলকেও পাকিস্তানে আমন্ত্রণ করে নিয়েছেন নকভি। অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী, আইসিসি, পিসিবি ও বিসিবির মধ্যে দীর্ঘ বৈঠক হয়। চার ঘণ্টা বৈঠক চলার পর ডিনারের বিরতি নেয়া হয়। পরে আলোচনা পুনরায় শুরু করার জন্য স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়।

    সব পক্ষই চেষ্টায় রয়েছেন যেন আলোচনাগুলো ফলপ্রসূ হয়। বিশেষত, বাংলাদেশ-সংক্রান্ত সমস্যার সমাধান এই আলোচনার মূল বিষয়।বৈঠকে ছিলেন, নকভি, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এবং আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খজা।

    এদিকে, দীর্ঘমেয়াদি ক্রিকেট স্বার্থের জন্য সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডও (ইসিবি) পিসিবিকে ভারত-বিরোধী ম্যাচ বয়কট পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

    এর আগে, পাকিস্তান সরকার ১ ফেব্রুয়ারি ঘোষণা করে যে দেশের জাতীয় ক্রিকেট দল চলমান টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, তবে গ্রুপ-স্টেজে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না। পিসিবি অভিযোগ করেছে, বাংলাদেশ বিষয়ে আইসিসি পক্ষপাতমূলক আচরণ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন