বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • জাহানারা ইস্যুর তদন্ত প্রতিবেদন জমা পড়ল বিসিবিতে

    জাহানারা ইস্যুর তদন্ত প্রতিবেদন জমা পড়ল বিসিবিতে
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের উত্থাপিত যৌন হয়রানি অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

    আজ সোমবার (২ ফেব্রুয়ারি) স্বাধীন তদন্ত কমিটি প্রতিবেদনটি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে জমা দিয়েছে। তদন্ত কমিটি বিস্তারিতভাবে ঘটনার প্রেক্ষাপট, সাক্ষ্য ও প্রমাণাদি যাচাই করে প্রতিবেদন প্রস্তুত করেছে।

    বিসিবি সূত্রে জানা গেছে, এই প্রতিবেদন পর্যালোচনার পর বোর্ড প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা ও অধিকার রক্ষা করা তাদের অগ্রাধিকার এবং তদন্তের সব সুপারিশ যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।

    এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নির্ধারিত সময়সীমা অর্থাৎ ৩১ জানুয়ারির মধ্যেই তদন্ত শেষ করেছে তদন্ত কমিটি। আজ সেই কমিটি বিসিবির হাতে প্রতিবেদন হস্তান্তর করেছে। বিসিবি সভাপতি বুলবুলের কাছে প্রতিবেদনটি তুলে দিয়েছে৷ তদন্ত কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবির পরিচালক রুবাবা দৌলা। কমিটির সদস্য অধ্যাপক ডা. নাঈমা হক বিদেশে অবস্থান করায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তবে তদন্তে কী বেরিয়ে এল, সে বিষয়ে এখনও জানা যায়নি।

    তদন্ত কমিটির চেয়ারম্যান বিচারপতি তারিক উল হাকিম জানিয়েছেন, ‘কমিটি নির্ধারিত সময়ের মধ্যেই অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিতভাবে অনুসন্ধান সম্পন্ন করেছে এবং আজ তা আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে জমা দেওয়া হয়েছে।’ এর আগে, গত নভেম্বরে এক ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে বিসিবির নারী বিভাগের সাবেক নির্বাচক ও ম্যানেজার, সাবেক জাতীয় পেসার মঞ্জুরুল ইসলাম এবং ওই বিভাগের সাবেক ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানি এবং পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ তোলেন। এ বিষয়ে তখন বোর্ডের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি বলেও দাবি করেন তিনি। জাহানারার এমন অভিযোগ জানার পরপরই বিসিবির পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে গত ৯ নভেম্বর সেখানে আরও দুই জন সদস্য যোগ করা হয় তাদের ১৫ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়। তবে সেই সময় পেরিয়ে যাওয়ার পর জানা যায়, আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দিতে জাহানারা নিজ থেকে ১৫ দিন সময় চেয়ে নিয়েছেন। তখন তদন্তের সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি ডেডলাইন দেয়া হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন