বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • পাকিস্তান অধিনায়ক সালমান আগার মুখে ভারতের ম্যাচ বর্জনের ব্যাখ্যা

    পাকিস্তান অধিনায়ক সালমান আগার মুখে ভারতের ম্যাচ বর্জনের ব্যাখ্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অনেক জল্পনা-কল্পনার পর চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে যে, তারা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে। আইসিসির দ্বিচারিতামূলক আচরণের অভিযোগ থাকলেও পুরো টুর্নামেন্ট বয়কট না করে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

    তবে গ্রুপ পর্বের সবচেয়ে আলোচিত ম্যাচ ভারতের বিপক্ষে লড়াইয়ে মাঠে নামবে না পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ভারত–পাকিস্তান ম্যাচটি বর্জনের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। বিশ্বকাপ পুরোপুরি বর্জনের গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত শুধু ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তেই সীমাবদ্ধ থাকে বিষয়টি।

    এদিকে এই সিদ্ধান্তের সময়ই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছিল পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচে ১১১ রানের বড় জয় তুলে নিয়ে ৩–০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে সালমান আলি আগার দল।

    রোববার (১ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।

    এ বিষয়ে তিনি বলেন, হ্যাঁ, আমরা বিশ্বকাপে যাচ্ছি। তবে ভারতের সঙ্গে ম্যাচ না খেলার সিদ্ধান্ত আমাদের নয়। এখানে আমাদের কিছু করার নেই। সরকার ও বোর্ডের চেয়ারম্যান যা সিদ্ধান্ত নেবেন, সেটাই আমাদের মানতে হবে। তারা যেভাবে বলবেন, আমরা সেভাবেই করব।

    সালমানের এই বক্তব্যের পরই পিসিবির মিডিয়া ম্যানেজার সাংবাদিকদের অনুরোধ করেন, যেন পরবর্তী সব প্রশ্ন সিরিজ সংশ্লিষ্ট বিষয়েই সীমাবদ্ধ রাখা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন