বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • স্টেডিয়ামে নিরাপত্তা জোরদার, সাংবাদিকদের জন্য নতুন প্রবেশ বিধি

    স্টেডিয়ামে নিরাপত্তা জোরদার, সাংবাদিকদের জন্য নতুন প্রবেশ বিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও এর আশপাশের এলাকায় সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রণে নতুন নিয়ম আরোপ করেছে। আজ থেকে এই নতুন নীতিমালা কার্যকর হয়েছে এবং নির্দিষ্ট সময় ও অনুষ্ঠান ছাড়া মিডিয়ার প্রবেশ সীমিত থাকবে।

    শনিবার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি। 

    বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং এর আশপাশের এলাকায় চলমান নিরাপত্তা জোরদার কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাচ্ছে যে, সংশোধিত প্রবেশ নীতিমালা এখন থেকে কার্যকর করা হচ্ছে।

    নতুন ব্যবস্থায় সাংবাদিকরা নির্দিষ্ট কিছু সময়েই স্টেডিয়ামে ঢুকতে পারবেন। ম্যাচের দিন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির আনুষ্ঠানিক আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠান এবং বোর্ডের পক্ষ থেকে জানানো নির্দিষ্ট অনুশীলন বা ট্রেনিং সেশনেই শুধু মিডিয়ার প্রবেশাধিকার থাকবে।

    এর আগে সাংবাদিকরা নিয়মিতভাবে স্টেডিয়ামের মিডিয়া সুবিধা ব্যবহার করে বাংলাদেশের ক্রিকেট সংক্রান্ত খবর সংগ্রহ করতেন। এমন কড়াকড়ি আগে কখনো ছিল না।

    বিসিবি জানিয়েছে, স্টেডিয়ামের নিরাপত্তা আরও কঠোর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ব্যবস্থা স্টেডিয়াম কমপ্লেক্সে প্রবেশকারী সকলের জন্য প্রযোজ্য হবে, যার মধ্যে গণমাধ্যম প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত।

    এতে আরও যোগ করা হয়, নিরাপত্তা, সুরক্ষা এবং শৃঙ্খলাপূর্ণ কার্যক্রম নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও বোঝাপড়া কামনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন