বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • না ফেরার দেশে ভলিবলের কামাল

    না ফেরার দেশে ভলিবলের কামাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিন কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগার পর সাবেক ভলিবল খেলোয়াড় ও সংগঠক মোস্তফা কামাল মারা গেছেন।

    রোববার (১ ফেব্রুয়ারি) ভোর রাতে রাজধানীর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    মোস্তাফা কামাল দেশের ক্রীড়াঙ্গনে বহুমাত্রিক অবদানের জন্য পরিচিত ছিলেন। জাতীয় ভলিবল দলের কোচের দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি ও সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ক্রীড়ালেখক হিসেবেও তার অবদান উল্লেখযোগ্য।

    তার মৃত্যুতে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় সংগঠনটি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।

    মোস্তাফা কামালের নামাজে জানাজা আজ জোহরের নামাজের পর শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং মল জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া দুপুর আড়াইটায় জাতীয় স্টেডিয়ামেও তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন