বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • নেইমারের সঙ্গে ইয়ামালের গোপন চুক্তি

    নেইমারের সঙ্গে ইয়ামালের গোপন চুক্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৬ ফুটবল বিশ্বকাপের দামামা বাজতে শুরু করেছে। ফুটবল বিশ্বের চোখ এখন দুই প্রজন্মের দুই মহাতারকার দিকে—একজন অভিজ্ঞতার প্রতীক নেইমার জুনিয়র, অন্যজন তরুণ বিস্ময় লামিন ইয়ামাল। মাঠের লড়াই শুরুর আগেই এই দুই তারকা মেতেছেন এক দারুণ মনস্তাত্ত্বিক ও মজার চুক্তিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামাল জানিয়েছেন, যদি ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল ও স্পেন মুখোমুখি হয়, তবে শিরোপা জয়ের লড়াই শেষে তারা দুইজনে একসঙ্গে ছুটি কাটাতে যাবেন। শৈশবের আদর্শের সঙ্গে ইয়ামালের এই বিশেষ ‘ভ্যাকেশন ডিল’ এখন ফুটবল প্রেমীদের মাঝে নতুন আলোচনার খোরাক জোগাচ্ছে।

    সম্প্রতি এই কথা জানিয়েছেন স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল।

    তিনি বলেন, নেইমারের সঙ্গে একটি চুক্তি করেছি। যদি স্পেন ও ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়, তাহলে আমরা একসঙ্গে ছুটিতে যাব।

    এ ছাড়াও গোল করলে নেইমারের প্রতি সম্মান জানিয়ে বিশেষ উদযাপন করবেন বলেও জানান বার্সেলোনা তারকা। বিশ্বকাপে স্পেনের গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন ইয়ামাল। আসরের ফেভারিটদের মধ্যে থাকবে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন।

    নেইমারের প্রতি অনুরাগের কথা সবসময়ই বলেন লামিনে ইয়ামাল। গত মৌসুম শেষে ছুটি কাটাতে ব্রাজিলে গিয়ে নেইমারের সঙ্গে দেখাও করেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন