বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • এশিয়ান কাপে বাংলাদেশের নারীদের প্রাথমিক দল ঘোষণা করলো বাফুফে

    এশিয়ান কাপে বাংলাদেশের নারীদের প্রাথমিক দল ঘোষণা করলো বাফুফে
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামী মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিতব্য এই মর্যাদাপূর্ণ আসরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের মিশেলে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে।

    বাফুফে জানিয়েছে, এশিয়ান কাপে অংশগ্রহণ বাংলাদেশের নারী ফুটবলের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে। দলকে প্রস্তুত করতে অভিজ্ঞ কোচিং স্টাফ খেলোয়াড়দের ফিটনেস, কৌশল ও দলগত সমন্বয়ে কাজ করছেন। দলের প্রধান লক্ষ্য হবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রতিযোগিতা চালিয়ে অভিজ্ঞতা অর্জন এবং দেশের নারী ফুটবলের মান উন্নয়নে অবদান রাখা।

    ঘোষিত স্কোয়াডে এবারও সুযোগ হয়নি সাবিনা খাতুন, কৃষ্ণা রানি সরকার, সানজিদা ইসলাম, মাসুরা পারভীন ও মাতসুশিমা সুমাইয়ার মতো অভিজ্ঞ খেলোয়াড়দের। দলে মূলত তরুণ খেলোয়াড়রা জায়গা পেয়েছেন। অভিজ্ঞদের মধ্যে রয়েছেন ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকার, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, তহুরা খাতুন, শামসুন্নাহার, শিউলি আজিম ও রূপনা চাকমা।

    প্রাথমিক স্কোয়াডের সবাই ক্যাম্প শুরুর পর চূড়ান্ত দল গঠন করে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন কোচ পিটার বাটলার। দলকে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে।

    গ্রুপ পর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে সিডনিতে, একটি পার্থে। আগামী ৩ মার্চ এশিয়ান কাপে অভিষেক হবে বাংলাদেশের। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে চীনের। এরপর একই ভেন্যুতে ৬ মার্চ দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে তারা পার্থের রেকটাঙ্গুলার স্টেডিয়ামে উজবেকিস্তানের সঙ্গে মাঠে নামবে ৯ মার্চ।

    প্রাথমিক স্কোয়াডে থাকা খেলোয়াড়দের নাম:
    শামসুন্নাহার, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), মিলি আক্তার, সিনহা জাহান শিখা, তন্নিমা বিশ্বাস, রুমা আক্তার, হালিমা আক্তার, মোসাম্মত সুলতানা, উম্মে কুলসুম, নবিরান খাতুন, ফেরদৌসী আক্তার সোনালী, কোহাতি কিস্কু, আইরিন খাতুন, মোসাম্মত সুরমা জান্নাত, মোসাম্মত সাগরিকা, উমেহলা মারমা, রূপনা চাকমা, স্বর্ণা রানি মন্ডল, আফঈদা খন্দকার, শিউলি আজিম, স্বপ্না রানি, শাহেদা আখতার রিপা, ঋতুপর্ণা চাকমা, নাদিয়া আক্তার জুথি, অনিকা রহমান ও উন্নতি খাতুন।

    এই স্কোয়াড বাংলাদেশ নারী ফুটবলের জন্য অভিজ্ঞতা অর্জন এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় নিজেদের আত্মপ্রকাশের এক বড় সুযোগ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন