বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল, আইসিসির কাছে জবাব চায় বিসিবি

    বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল, আইসিসির কাছে জবাব চায় বিসিবি
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আগেই চূড়ান্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই সিদ্ধান্তের রেশ কাটতে না কাটতেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে।

    সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশি সাংবাদিকদের বিশ্বকাপ কাভার করার অ্যাক্রেডিটেশন বাতিলের সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। হঠাৎ এই সিদ্ধান্তে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশের ক্রীড়া সাংবাদিকরা।

    অ্যাক্রেডিটেশন বাতিলের সুনির্দিষ্ট কারণ জানতে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে ই-মেইল পাঠিয়েছে বিসিবি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি স্বচ্ছভাবে ব্যাখ্যা করা প্রয়োজন এবং গণমাধ্যমের পেশাগত দায়িত্ব পালনে যেন কোনো বৈষম্য না হয়, সেটি নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

    ক্রিকেট বিশ্লেষকদের মতে, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া এবং সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল—এই দুটি সিদ্ধান্ত মিলিয়ে আইসিসি ও বাংলাদেশের সম্পর্ক আরও জটিল হয়ে উঠছে।

    সিসিডিএম চ্যালেঞ্জ টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনে খেলা দেখতে গিয়ে মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। এ প্রসঙ্গে সাংবাদিকদের আমজাদ হোসেন বলেন, ‘গতকাল (সোমবার) সিদ্ধান্তটা এসেছে। এরপর আমরা জানতে চেয়েছি, ব্যাখ্যা চেয়েছি। ওটা ভেতরের গোপনীয় বিষয়, কিন্তু আমরা জানতে চেয়েছি।’

    এ সময় তিনি আরও বলেন, ‘গণমাধ্যমকর্মীদের জন্য এটা গুরুত্বপূর্ণ নয় যে (তার দেশ) অংশ্রগ্রহণ করতেই হবে। (২০১৩) চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ অংশ নেয়নি তারপরও আমাদের সাংবাদিকরা সেখানে গিয়েছিলেন কাভার করতে। এছাড়া ফিফা বিশ্বকাপে আমাদের দল কখনো অংশ নেয়নি কিন্তু সাংবাদিকরা নিয়মিত যান কাভার করতে। পূর্ণ সদস্য দেশ হিসেবে এটা (কাভার) করতে পারলে ভালো হতো। কিন্তু এটা তাদের সিদ্ধান্ত, আমাদের আসলে কিছু করার নেই। তবে আমরা মনে করি আমাদের গণমাধ্যমকর্মীদের সে সুযোগটা দেওয়া উচিত ছিল। আমরা তৃতীয় সর্বোচ্চ ভিউয়ার, আমরা না খেললেও বিশ্বকাপ তো হচ্ছে। সেক্ষেত্রে আমাদের গণমাধ্যমকর্মীরা সেটা দর্শকদের কাছে উপস্থাপন করতে পারতেন।’

    বিশ্বকাপ না খেলার সঙ্গে অ্যাক্রেডিটেশন মেলানোর বিষয়ে তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপে শর্ত দিয়েছি যে নিরাপত্তা ইস্যুতে আমরা একটা নির্দিষ্ট ভেন্যুতে (ভারত) খেলতে পারব না, এমন নয় যে পুরো বিশ্বকাপেই খেলব না। আমাদের বিকল্প অনুরোধ ছিল, এটা পূর্ণ করা হয়নি। এরপর সেখান থেকে আমরা সরে এসেছি। এর সঙ্গে অন্য কিছু মেলানো ঠিক হবে না।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন