বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বিশ্বকাপ প্রশ্নে বিসিবির পক্ষে অবস্থান শরিফুলের

    বিশ্বকাপ প্রশ্নে বিসিবির পক্ষে অবস্থান শরিফুলের
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুরোধেও রাজি হয়নি বিসিবি।

    নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নেওয়া এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও দায়িত্বশীল বলে মনে করছেন অনেকেই। বিসিবির এই অবস্থানের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলাম।

    শুক্রবার (২৪ জানুয়ারি) বিপিএলের ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে এসে এই কথা বলেন শরিফুল।

    শরিফুল বলেন, খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে বিবেচনা করা উচিত। এ ধরনের সাহসী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ায় বিসিবিকে সাধুবাদ জানান তিনি। তার মতে, নিরাপদ পরিবেশ ছাড়া বড় কোনো টুর্নামেন্টে অংশ নেওয়া কখনোই কাম্য নয়।

    তিনি বলেন, বিশ্বকাপে যেতে পারছি না বা যাচ্ছি না বা যাওয়া হচ্ছে না এটা তো পুরোপুরি বিসিবির সিদ্ধান্ত। আমরা সবসময় চিন্তা করি কীভাবে ভালো করব। সবার জায়গা থেকে সেরাটা যাতে খেলতে পারি।

    বিশ্বকাপ খেলার সুযোগ হারালেও বিসিবির সিদ্ধান্তের বাইরে বেশি কিছু বলতে নারাজ বাঁ-হাতি এই পেসার, আমাদের অভিভাবক হলো বিসিবি। উনারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সাধুবাদ জানাই। এখন তো জানি না কী হবে না হবে। এটা নিয়ে আর কোনো কিছু না বলাই ভালো।

    সদ্য শেষ হওয়া বিপিএলে  রানারআপ হয়েছে চট্টগ্রাম রয়্যালস। চট্টগ্রামের জার্সিতে খেলা শরিফুল এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি (২৬) বোলার। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন গত মৌসুমে তাসকিন আহমেদের সর্বোচ্চ উইকেটের রেকর্ড। 

    দুর্বার রাজশাহীর হয়ে তাসকিন গতবার ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়েছিলেন। সেরা বোলার হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবেও পুরস্কার জিতেছেন শরিফুল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন