বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা: ক্রিকেট উন্নয়নে তিন বছরের সমঝোতা চুক্তি

    বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা: ক্রিকেট উন্নয়নে তিন বছরের সমঝোতা চুক্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) তিন বছরের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে, যা বাংলাদেশি ক্রিকেটের মানোন্নয়ন এবং খেলোয়াড়, কোচ ও আম্পায়ারদের দক্ষতা বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। এই চুক্তির মাধ্যমে দুই দেশের ক্রিকেট বোর্ড অবকাঠামো, কোচিং এবং আন্তর্জাতিক প্রশিক্ষণে একসঙ্গে কাজ করবে।

    বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারিতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এমওইউতে স্বাক্ষর হয়। 

    বিসিবির পক্ষে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি এবং ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফোলেভসি মোসেকি চুক্তিতে স্বাক্ষর করেন।

    এই সমঝোতার আওতায় নিয়মিতভাবে উদীয়মান বাংলাদেশি ক্রিকেটাররা প্রিটোরিয়ায় সিএসএ-এর সেন্টার অব এক্সেলেন্সে উন্নতমানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি আম্পায়ার ও পিচ কিউরেটরদের জন্য প্রশিক্ষণ ও বিনিময় কর্মসূচি চালু করা হবে।

    নারী ও পুরুষ উভয় বিভাগের বিভিন্ন বয়সভিত্তিক ও জাতীয় দলের দ্বিপাক্ষিক সফর বাড়ানোর বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া কোচিং ডেভেলপমেন্ট, কারিগরি জ্ঞান আদান-প্রদান এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে বিসিবি ও সিএসএ যৌথভাবে কাজ করবে।

    তিন বছর মেয়াদি এই চুক্তি দুই দেশের ক্রিকেট সম্পর্ককে আরও সুসংহত করবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদী।

    এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়বে বাংলাদেশের ক্রিকেটার ও কর্মকর্তাদের জন্য, যা দীর্ঘমেয়াদে দেশের ক্রিকেট উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন