বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বাংলাদেশ আইসিসির অযৌক্তিক শর্ত গ্রহণ করবে না: আসিফ নজরুল

    বাংলাদেশ আইসিসির অযৌক্তিক শর্ত গ্রহণ করবে না: আসিফ নজরুল
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ যদি আইসিসি থেকে কোনো অযৌক্তিক বা চাপমূলক শর্ত প্রস্তাব করা হয়, তা কখনও মানবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া এবং আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আরও বলেন, দেশের স্বার্থ ও নিরাপত্তা সবসময় অগ্রাধিকার পাবে। আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) যদি ভারতের চাপের প্রভাবে কোনো একপক্ষীয় সিদ্ধান্ত নেন, তা বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য হবে না।

    তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) সবসময় দল ও খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের আগে দেশের নিরাপত্তা এবং খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি।

    আইসিসির সঙ্গে চলমান আলোচনার প্রেক্ষাপটে তিনি সতর্ক করে বলেন, কোনো চাপ বা একপক্ষীয় দাবিকে বাংলাদেশ কখনোই গ্রহণ করবে না। দেশি ক্রিকেটের স্বার্থ রক্ষা এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

    মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন।

    তিনি বলেন, আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোন শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানবো না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন