বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বিসিবি পরিচালক আসিফ আকবরের মত, জাতীয় দল সব নয়

    বিসিবি পরিচালক আসিফ আকবরের মত, জাতীয় দল সব নয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের ক্রিকেট নিয়ে নিয়মিত নিজের মন্তব্য তুলে ধরছেন গায়ক আসিফ আকবর। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মতে, বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়; প্রকৃত ক্রিকেট চর্চা ছড়িয়ে আছে তৃণমূল পর্যায়ের এবং বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে।

    সোমবার (১৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেটে শতরান করা দুই তরুণ ক্রিকেটার মিরাজ ও রিংকুর ছবি পোস্ট করে এই মন্তব্য করেছেন আসিফ। তিনি লেখেন,‘ঢাকা, চট্টগ্রাম, সিলেট স্টেডিয়ামে ঝলমলে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত বিপিএল বা জাতীয় ক্রিকেট দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়। সারাদেশে বিভিন্ন জেলায় নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট।’

    তিনি আরও জানান, অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটের জোনাল রাউন্ড এরইমধ্যে শেষ হয়েছে এবং আগামী ২৩ জানুয়ারি থেকে চট্টগ্রাম ও কক্সবাজারে শুরু হবে ফাইনাল রাউন্ড। পাশাপাশি চলছে অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেটের জোনাল রাউন্ড। খুব শিগগিরই মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট ও প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট।

    জেলা ক্রিকেট লিগ ও বিভিন্ন টুর্নামেন্ট নিয়েও কথা বলেন আসিফ। তাঁর ভাষায়, সারাদেশে উৎসবমুখর পরিবেশে জেলা লিগ ও বিভিন্ন প্রতিযোগিতা চলছে, যা ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির অন্যতম প্রধান ক্ষেত্র।

    এদিকে, আক্ষেপ করে আসিফ বলেন, ‘ক্রীড়া সাংবাদিকতা এখন অনেক সময় কনটেন্টে রূপান্তরিত হয়ে গেছে। কিশোর-তরুণদের এসব খেলা গণমাধ্যমে খুব একটা জায়গা পায় না। ঝলমলে আসর নিয়ে ব্যস্ত থাকতে গিয়ে সত্য-মিথ্যা আর আন্দাজনির্ভর কনটেন্টে ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম, যার সঙ্গে তৃণমূল ক্রিকেটের কোনো সম্পর্ক নেই।’

    সবশেষে তিনি স্মরণ করিয়ে দেন, ভবিষ্যতের সাকিব আল হাসানরা এই তৃণমূল থেকেই উঠে আসবে। তাই শুধু বিপিএল বা জাতীয় দলের ম্যাচ নয়, দেশব্যাপী চলমান ক্রিকেট কার্যক্রমের খবর গণমাধ্যমে গুরুত্ব পাওয়াটা জরুরি বলেও মনে করেন এই গায়ক ও বিসিবি পরিচালক।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন