বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ: বিসিবি আইসিসিকে ২১ তারিখের সময়সীমা দিয়েছে

    ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ: বিসিবি আইসিসিকে ২১ তারিখের সময়সীমা দিয়েছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। বিশেষ করে ভারত সফরের সম্ভাবনা নিয়ে আপত্তি উঠার পর বিষয়টি এখন আইসিসির টেবিলে রয়েছে। বিসিবি জানিয়েছে, ভেন্যু পরিবর্তনের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করা হয়েছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কখন আসবে তা নিয়ে এখনও ভিন্নমত প্রকাশিত হচ্ছে। এই পরিস্থিতিতে ২১ জানুয়ারি সময়সীমা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

    ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ESPN Cricinfo জানিয়েছে, গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে আইসিসি বিসিবিকে সময়সীমার বিষয়ে অবহিত করেছে, তবে বিসিবি নিজস্ব বক্তব্যে বিষয়টি ভিন্নভাবে তুলে ধরেছে।

    আজ সোমবার বিসিবি পরিচালক আমজাদ হোসেন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, “গত শনিবার ১৭ জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি ঢাকায় এসে আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠক করেন। আমরা বিকল্প ভেন্যুর জন্য অনুরোধ করেছি এবং বিস্তৃত আলোচনা করেছি। উনি জানিয়েছেন, এই বিষয়গুলো আইসিসিকে জানানো হবে এবং পরে আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। নির্দিষ্ট কোনো তারিখের কথা বলা হয়নি।”

    অর্থাৎ, বাংলাদেশের বিশ্বকাপ সফর নিশ্চিতকরণ এখনো অধরাই; আইসিসি চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি এবং ক্রিকেটপ্রেমীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন