বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইসাখিলের আগুনে ইনিংস,নোয়াখালীর পুঁজি ১৭৩

     ইসাখিলের আগুনে ইনিংস,নোয়াখালীর পুঁজি ১৭৩
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী এক্সপ্রেস যদিও বিপিএল ২০২৬ থেকে আগেই বিদায় নিশ্চিত করেছিল, তবুও তাদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে দারুণ এক পারফরম্যান্স উপহার দিয়েছে দলটি। আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিল ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে দলের জন্য ১৭৩ রানের মূল্যবান লড়াকু পুঁজি গড়ে তুলেছেন। এই ম্যাচে তিনি একটি দুর্দান্ত সেঞ্চুরি করেন, যা নোয়াখালীর সমর্থকদের জন্য স্বর্ণময় মুহূর্ত হয়ে থাকে। দলের হার সত্ত্বেও তার ব্যাটিং পারফরম্যান্স টুর্নামেন্টে আলো ছড়িয়েছে।


    রোববার (১৮ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে নোয়াখালী। ভালো শুরুর আভাস দিলেও দ্রুতই জোড়া উইকেট হারায় দলটি। রহমত আলী ৯ ও জাকের আলী অনিক ৩ রান করে আউট হন। 

    এরপর ক্রিজে আসা অধিনায়ক হায়দার আলিকে সঙ্গে নিয়ে রংপুরের বোলারদের ওপর চড়াও হন ইসাখিল। মারমুখী ব্যাটিং করতে থাকেন তিনি। ৭০ সেঞ্চুরি তুলে নেন ইসাখিল। 

    বিপিএল ইতিহাসে কোনো আফগান ব্যাটারের প্রথম সেঞ্চুরি এটি। এছাড়া এবারের বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি। প্রথমটি সেঞ্চুরি করেছিলেন রাজশাহী ওয়ারিওর্সের নাজমুল হোসেন শান্ত।

    শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে নোয়াখালী। ৪ চার ও ১১ ছক্কায় ৭২ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন ইসাখিল। আর হায়দার ৩ চার ও ১ ছক্কায় ৩২ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন