বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বাংলাদেশ সফর বাতিল ভারতীয় আইসিসি প্রতিনিধির

    বাংলাদেশ সফর বাতিল ভারতীয় আইসিসি প্রতিনিধির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের ভিসা জটিলতায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দলের এক ভারতীয় কর্মকর্তা নির্ধারিত সফর বাতিল করেছেন। এতে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে বহুল আলোচিত ‘চূড়ান্ত পর্যায়ের’ আলোচনা শুরুতেই বড় ধরনের লজিস্টিক সংকটে পড়েছে।

    আগামী ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ শনিবার (১৭ জানুয়ারি) একা ঢাকা সফর করছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তার সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত এক ঊর্ধ্বতন আইসিসি কর্মকর্তারও আসার কথা ছিল। তবে সময়মতো ভিসা না পাওয়ায় তিনি সফরে যোগ দিতে পারেননি। 

    আইসিসির ওই কর্মকর্তার ভিসা জটিলতাকে বাংলাদেশ ও ভারতের বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক শীতলতার প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এই পরিস্থিতিতে সহকর্মীর অনুপস্থিতিতে আলোচনার পুরো দায়িত্ব এখন এককভাবে এফগ্রেভের কাঁধে পড়েছে।

    বিসিবি ও বাংলাদেশ সরকার চলমান রাজনৈতিক বাস্তবতা এবং খেলোয়াড়দের নিরাপত্তা বিবেচনায় ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এ প্রেক্ষাপটে ব্রিটিশ পুলিশের সাবেক কর্মকর্তা এফগ্রেভ একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে, যেখানে ভারতীয় মাটিতে বাংলাদেশি খেলোয়াড়দের পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে।

    আগামী ৭ ফেব্রুয়ারি টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহেরও কম সময় বাকি। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতায় পৌঁছানো না গেলে পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন