বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • টসের সময় করমর্দন নয়, ভারত-বাংলাদেশ ম্যাচ শুরুতেই বিতর্ক

    টসের সময় করমর্দন নয়, ভারত-বাংলাদেশ ম্যাচ শুরুতেই বিতর্ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারত ও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব এবার দেখা গেল ক্রিকেট মাঠে। যুব বিশ্বকাপে টসের সময় দুই দলের ক্রিকেটারদের মধ্যে করমর্দন না হওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।

    শনিবার (১৭ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় বেলা দেড়টায় ম্যাচ শুরু হলেও তার আগেই অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় টসের সময়।

    বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম প্রস্তুত না থাকায় টস করতে যান সহঅধিনায়ক জাওয়াদ আবরার। ভারতের হয়ে টস করতে আসেন অধিনায়ক আয়ুশ মাত্রে। ম্যাচ রেফারি ডিন কস্কারের নির্দেশে আয়ুশ কয়েন ছুড়ে টস করান। আবরার ‘টেল’ ডাকেন এবং বাংলাদেশ টস জেতে। কিন্তু টস শেষ হতেই আয়ুশ মাত্রে বাংলাদেশ দলের সহঅধিনায়কের সঙ্গে হাত না মিলিয়ে সরে যান। এ সময় আবরারও করমর্দনের উদ্যোগ নেননি।

    এই ঘটনাকে ঘিরে মাঠে ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। অনেকেই এটিকে ভারত-পাকিস্তান ক্রিকেটে সাম্প্রতিক সৌজন্যবর্জনের ঘটনার সঙ্গে তুলনা করছেন।

    এর আগে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব করমর্দন না করার সিদ্ধান্ত নেন। পরে ছোটদের ও নারী ক্রিকেটেও একই ধরনের দৃশ্য দেখা গেছে। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদ হিসেবে তখন পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য এড়িয়ে চলার অবস্থান নেয় ভারতীয় শিবির।

    বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রভাবও এই ঘটনার পেছনে থাকতে পারে। বিশেষ করে আসন্ন আইপিএলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে না নেওয়া এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে দল না পাঠানোর বিষয়ে বাংলাদেশের অবস্থান এসব ইস্যু দুই দেশের ক্রিকেট সম্পর্ককে আরও জটিল করেছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে টানাপোড়েন চলছে।

    এই প্রেক্ষাপটে যুব বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে বাড়তি আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের। টসের সময় করমর্দন না হওয়াকে অনেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন