বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বাংলাদেশ চাইছে বিশ্বকাপ শুরু জয়ের সঙ্গে

    বাংলাদেশ চাইছে বিশ্বকাপ শুরু জয়ের সঙ্গে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত। বাংলাদেশ দলের নির্বাচক ও ম্যানেজার এহসানুল হক সিজান এক ভিডিও বার্তায় আশা প্রকাশ করেছেন যে, ভারতের বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা শুরু হবে।

    তিনি আরও যোগ করেছেন, খেলোয়াড়রা আত্মবিশ্বাসী এবং প্রস্তুত। আশা করি, প্রথম ম্যাচ থেকে শক্তিশালী পারফরম্যান্স দেখাতে পারব।

    সিজান বলেন, ভারতের বিপক্ষে ম্যাচে ক্রিকেটাররা যদি শতভাগ চেষ্টা দেয়, তাহলে ফল আমাদের অনুকূলে আসবে। ২০২৪ সালের এশিয়া কাপেও ভারতকে হারিয়েছি। এই দলে সেই খেলোয়াড়রাই আছেন। তাই আমি খুবই আশাবাদী কালকের ম্যাচ জয়ের জন্য।

    বাংলাদেশের প্রধান কোচ নাভিদ নেওয়াজ ভারতীয় দলকে যথেষ্ট সম্মান জানিয়ে বলেন, যেদিন যে দল ভালো খেলবে, তারই জেতার সম্ভাবনা বেশি। ভারত একটি শক্তিশালী দল, আমাদেরও ভালো দল আছে। আমরা প্রক্রিয়ার ওপর মনোযোগ দিয়ে কাজ করছি।

    তিনি আরও যোগ করেন, যদি খেলোয়াড়রা পরিকল্পনায় অটল থাকে এবং সেটি বাস্তবায়ন করতে পারে, তাহলে জয়ের সুযোগ থাকবে। মাঠে ছেলেরা কীভাবে খেলাটি উপস্থাপন করে তা দেখার বিষয়। শেষ পর্যন্ত যেই দল ভালো খেলবে, তারাই জিতবে।

    ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ম্যাচে সবাই দৃষ্টি রাখছে এক মজবুত পারফরম্যান্সের দিকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন