বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • আইসিসি পর্যবেক্ষণ: বাংলাদেশের নিরাপত্তা নিয়ে ক্রীড়া উপদেষ্টা অনড়

    আইসিসি পর্যবেক্ষণ: বাংলাদেশের নিরাপত্তা নিয়ে ক্রীড়া উপদেষ্টা অনড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ বিকেলে বাফুফে ভবনে সৌজন্য সাক্ষাতে যান। প্রায় এক ঘণ্টা বাফুফের কর্মকর্তাদের সঙ্গে বসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দেশের ক্রীড়া এবং ক্রিকেট বিষয়ক বিভিন্ন ইস্যুতে মন্তব্য করেন।

    উদ্বোধনী বক্তব্যে আসিফ নজরুল বলেন, “আপনারা সাধারণত ফুটবল নিয়ে প্রশ্ন করবেন, কিন্তু আমি চাই ক্রিকেট বিষয়েও আলোচনা হোক।” পরে তিনি আসন্ন ক্রিকেট বিশ্বকাপ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানান।

    উপদেষ্টা বলেন, আইসিসির সিকিউরিটি টিম একটি চিঠিতে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কিছু শর্ত উল্লেখ করেছে। তিনটি বিষয় নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে:

    1. মুস্তাফিজুর রহমান যদি বাংলাদেশ দলে খেলেন।

    2. সমর্থকরা জার্সি পরিধান করে স্টেডিয়ামে বা বাইরে থাকেন।

    3. নির্বাচন কাছাকাছি আসলে দেশের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যায়।

    তিনি স্পষ্ট করেন, “আমরা আমাদের সেরা বোলার বাদ দিয়ে দল গঠন করব না, সমর্থকদের জার্সি পড়তে বাধা দেব না, বা ক্রিকেটের জন্য নির্বাচন পিছিয়ে দেব না। এমন কোনো পরিকল্পনা বাস্তবসম্মত বা যুক্তিসঙ্গত হতে পারে না।”

    মুস্তাফিজের বিষয়ে মন্তব্যের পর আসিফ নজরুল আরও বলেন, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য নিরাপদ নয়। তিনি মন্তব্য করেন, “আইসিসি নিরাপত্তা টিমের পর্যবেক্ষণ স্পষ্টভাবে প্রমাণ করে, ভারতে বাংলাদেশের জন্য খেলার পরিবেশ নেই।”

    তিনি জানান, পাকিস্তান ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলবে এবং বাংলাদেশ নতুন আয়োজনের জন্য কোনো আপত্তি রাখবে না। এছাড়া তিনি পাকিস্তানের আগ্রহের বিষয়ে বলেন, “মিডিয়ায় দেখেছি পাকিস্তান আগ্রহ প্রকাশ করেছে; সত্য-মিথ্যা এখনও নিশ্চিত নয়। তবে ভারতের পরিবর্তে অন্য কোনো দেশে খেলার ক্ষেত্রে আমাদের আপত্তি নেই।”

    চিঠি কখন ও কাকে দেওয়া হয়েছে তা স্পষ্ট না করলেও, তিনি সাংবাদিকদের জানান যে ভবিষ্যতে এটি প্রকাশ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন