বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • পাকিস্তান আয়োজন করতে চায় বাংলাদেশের ম্যাচ

    পাকিস্তান আয়োজন করতে চায় বাংলাদেশের ম্যাচ
    ছবি- নতুন কাগজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে অনিচ্ছুক বাংলাদেশ। এ বিষয়ে বিকল্প পরিকল্পনা হিসেবে টুর্নামেন্টের অন্য এক আয়োজক দেশ শ্রীলঙ্কা-তে ম্যাচ আয়োজনের আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    তবে বিষয়টি নিয়ে এখনো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

    এরই মধ্যে পাকিস্তানও বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের প্রস্তাব দিয়েছে। পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার সূত্রে খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের জন্য ম্যাচ আয়োজন করতে আগ্রহী।

    বিসিবি সূত্রে জানা গেছে, দল ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ মাঠে নামবে না। বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট মহলে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে, বিশেষ করে আয়োজক দেশগুলোর মধ্যে সমন্বয় ও নিরাপত্তা পরিকল্পনার ক্ষেত্রে।

    বিশ্লেষকরা বলছেন, বিশ্বকাপের সময়সূচি ও আয়োজনের পরিবর্তনের বিষয়টি আইসিসি, বিসিবি এবং অন্যান্য আয়োজক দেশগুলোর সমন্বয়ে নির্ধারিত হবে।

    রোববার (১১ জানুয়ারি) জিও সুপারকে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। পিসিবি সূত্র জানায়, শ্রীলঙ্কায় ভেন্যু পাওয়া না গেলে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের আগ্রহ আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়েছে তারা। সূত্র আরও জানায়, পাকিস্তানের সব আন্তর্জাতিক মানের ভেন্যু বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত।

    সূত্রের মতে, এর আগেও পাকিস্তান সফলভাবে বড় আইসিসি ইভেন্ট আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি এবং আইসিসি উইমেনস কোয়ালিফায়ার। ফলে বাংলাদেশের ম্যাচগুলো সুষ্ঠুভাবে আয়োজন করতে পিসিবি সম্পূর্ণ সক্ষম।

    প্রতিবেশী দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে, বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের আবেদন জানায়।

    উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ গ্রুপ ‘সি’-তে রয়েছে বাংলাদেশ। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করার কথা। একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের।

    টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড

    লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন