বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • নেইমার বিশ্বকাপের প্রস্তুতিতে সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন

    নেইমার বিশ্বকাপের প্রস্তুতিতে সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আর মাত্র ৬ মাস বাকি বিশ্বকাপের শুরুতে । তবে ব্রাজিল দলের স্কোয়াডে নেইমার জায়গা পাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। বিশ্বকাপে খেলার সম্ভাবনা ধরে রাখতে সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

    চুক্তি নবায়নের পর ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় নেইমার বলেন, সান্তোসই আমার জায়গা, এখানেই আমি ঘরের মানুষ। এখান থেকেই অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে চাই।

    ২০২৫ সালের জানুয়ারিতে সান্তোসে ফেরেন নেইমার। ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় ২০২৩ সালের পর থেকে আর ব্রাজিল জাতীয় দলে খেলা হয়নি তার। তবে গেল মৌসুমে চোট নিয়েই খেলেছেন এবং ব্রাজিলিয়ান শীর্ষ লিগ থেকে সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

    মৌসুমের শেষ পাঁচ ম্যাচে তার পা থেকে আসে পাঁচটি গোল। মৌসুম শেষে বাঁ হাঁটুর মেনিস্কাসের অস্ত্রোপচার করান নেইমার। মূল লক্ষ্য—পুরোপুরি ফিট হয়ে জাতীয় দলে ফেরার সম্ভাবনা জোরালো করা। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়েছেন, শতভাগ ফিট না হলে নেইমারের ফেরা সম্ভব নয়।

    উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালের অক্টোবরে এসিএল ছিঁড়ে যাওয়ার পর প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। সুস্থ হয়ে জাতীয় দলে ফেরার দ্বারপ্রান্তে পৌঁছালেও আবারও পেশির চোট তাকে থামিয়ে দেয়। সব ঠিক থাকলে এবারই তার শেষ বড় লক্ষ্য—ফিফা বিশ্বকাপ ২০২৬।

    ব্রাজিলের জার্সিতে ১২৮ ম্যাচ খেলে ৭৯ গোল করা নেইমার এখনো দেশের সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপের মঞ্চে আরেকবার নিজের অধ্যায় রাঙাতে সান্তোসে থেকেই প্রস্তুতি সারাতে চান এই সুপারস্টার।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন