শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • মানুষ কীভাবে দুই পায়ে হাঁটা শিখল?

    মানুষ কীভাবে দুই পায়ে হাঁটা শিখল?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানুষ কীভাবে দুই পায়ে হাঁটা শিখল—এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা বহু বছর ধরে গবেষণা করছেন। সম্প্রতি আফ্রিকার সাত মিলিয়ন বছর আগের এক প্রাণীর হাড় বিশ্লেষণ এই বিষয়ে নতুন আলোর সূত্র দেখিয়েছে। গবেষকদের মতে, এই প্রাণীটি মানুষের সবচেয়ে প্রাচীন পূর্বপুরুষ হতে পারে। তবে সব বিজ্ঞানী এখনও একমত নন।

    সম্প্রতি সায়েন্স অ্যাডভ্যান্সেস সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, সাহেলানথ্রোপাস ট্যাচাডেনসিস নামের এই প্রজাতিটি আংশিকভাবে হলেও দুই পায়ে হাঁটতে পারত। এই প্রজাতিটি ২০০১ সালে আফ্রিকার চাদ দেশে আবিষ্কৃত হয়। গবেষকেরা একে আদর করে ‘টুমাই’ নামেও ডাকেন।

    গবেষণায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জীবাশ্ম হাড় গভীরভাবে পরীক্ষা করা হয়। এতে উরুর হাড়ে (ফিমার) একটি ছোট উঁচু অংশ পাওয়া গেছে, যাকে ফিমোরাল টিউবার্কল বলা হয়। এটি এমন এক স্থানে থাকে, যেখানে শরীর সোজা রেখে দাঁড়ানো ও হাঁটার জন্য গুরুত্বপূর্ণ একটি লিগামেন্ট (হাড় ও পেশি যুক্তকারী শক্ত টিস্যু) যুক্ত থাকে। এই গঠন সাধারণত দুই পায়ে হাঁটা প্রাণীদের মধ্যেই দেখা যায়।

    গবেষকদের মতে, টুমাই দেখতে ছিল বানরজাতীয়। তবে তার হাড়ের গঠন আধুনিক শিম্পাঞ্জির চেয়ে মানুষের পূর্বপুরুষদের সঙ্গে বেশি মিল রাখে। ধারণা করা হচ্ছে, সে মাটিতে দুই পায়ে হাঁটত, আবার সময়ের একটি অংশ গাছেও কাটাত।

    তবে এ নিয়ে বিতর্ক রয়ে গেছে। অনেক বিজ্ঞানীর মতে, প্রমাণ এখনো যথেষ্ট নয়। আরও জীবাশ্ম না পাওয়া গেলে নিশ্চিত করে বলা কঠিন, টুমাই সত্যিই মানুষের সরাসরি পূর্বপুরুষ কি না।

    এই বিতর্ক মেটাতে গবেষকেরা আবার চাদে গিয়ে নতুন জীবাশ্ম খোঁজার পরিকল্পনা করছেন। নতুন প্রমাণ মিললে মানুষের শুরুর ইতিহাসে হয়তো বড় পরিবর্তন আসতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ