বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ক্রিকেট উন্নয়নে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের পথ অনুসরণ করছে বিসিবি

    ক্রিকেট উন্নয়নে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের পথ অনুসরণ করছে বিসিবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেয়ার পর থেকেই দেশের ক্রিকেটকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার কথা বলছিলেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় তিনি আরও এক ধাপ এগিয়ে দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আঞ্চলিক শাখা অফিস চালু করতে যাচ্ছেন।

    বোর্ডের একটি সূত্র বিষয়টি জানিয়েছে, বিসিবির শাখা অফিসের যাত্রা শুরু হতে যাচ্ছে সিলেট থেকে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে পারে বিসিবি সিলেট অফিসের। পর্যায়ক্রমে চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও অন্যান্য বিভাগেও একইভাবে বিসিবির অফিস খোলা হবে।

    সূত্র জানায়, আঞ্চলিক কার্যালয়গুলোকে ‘অ্যাসোসিয়েশন’ নামে নয়, নির্দিষ্ট বিভাগের নামেই পরিচালনা করা হবে। নাম হতে পারে-বিসিবি সিলেট, বিসিবি চট্টগ্রাম। প্রতিটি অফিসে একজন প্রধান থাকবেন, যার নেতৃত্বে চলবে সব কার্যক্রম। তাদের জন্য আলাদা অর্গানোগ্রাম ও স্টাফ কাঠামো থাকবে।

    এ ছাড়া আঞ্চলিক অফিসপ্রধান নিয়োগে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আবেদন আহ্বান করা হবে। যাতে যোগ্য ও দক্ষ ব্যক্তিরা দায়িত্ব পান।

    ভারতের রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন কিংবা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ টেস্ট খেলুড়ে দেশগুলোর মতো আঞ্চলিক ব্যবস্থাপনা গড়ে তুলতে এই উদ্যোগ। এর মাধ্যমে ঢাকার বাইরে ক্রিকেট ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম আরও শক্তিশালী হবে।

    সিলেটে চলছে বিপিএল। চট্টগ্রামের সব ম্যাচ সিলেটে সরিয়ে আনা হয়েছে। এরই মধ্যে আঞ্চলিক অফিসের উদ্বোধন হবে সেখানে। আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি হওয়ার পর আঞ্চলিক ক্রিকেটের ওপর জোর দিচ্ছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন