বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ভারতীয় ক্রিকেট মহলে মুস্তাফিজ বয়কট নিয়ে তোলপাড়

    ভারতীয় ক্রিকেট মহলে মুস্তাফিজ বয়কট নিয়ে তোলপাড়
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬–এর আসরে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে খেলবেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। সম্প্রতি অনুষ্ঠিত আইপিএল নিলামে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এই বিপুল মূল্যেই মুস্তাফিজকে প্লে করতে চায় প্রিমিয়ার লিগের অন্যতম শীর্ষ দল।

    টুর্নামেন্টটি আগামী মার্চ মাসে থেকে মাঠে গড়াতে যাচ্ছে, যেখানে মুস্তাফিজের গতি ও বোলিং দক্ষতা দলের জন্য বড় প্লাস পয়েন্ট হিসেবে বিবেচিত হবে। তবে যদিও দল পেয়েছেন, মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করা হচ্ছে। এর পেছনে মূলত তার সাম্প্রতিক স্বাস্থ্য ও ফিটনেস সংক্রান্ত অনিশ্চিয়তাই দায়ী হিসাবে বিবেচিত হচ্ছে।

    ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, যদি মুস্তাফিজ পুরো টুর্নামেন্টে ফিট থাকেন ও নিয়মিত সুযোগ পান, তবে KKR-এর বোলিং বিভাগ আরো শক্তিশালী হবে। মুস্তাফিজের অভিজ্ঞতা ও গতির বিকল্প কম বাংলাদেশি ক্রিকেটার আইপিএলে পায়, যা তাকে বিশেষ তকমা দেয়।

    এদিকে সমর্থক ও ক্রিকেটপ্রেমীরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন—মুস্তাফিজ আইপিএলে কতখানি সফল হবেন এবং KKR-এর জন্য কি অবদান রাখতে পারবেন।

    সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। এসবের মাঝেই মুস্তাফিজকে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের শহর উজ্জয়িনীর ধর্মীয় নেতারা। এমনকি সোশ্যাল মিডিয়ায় কলকাতাকে বয়কটের দাবিও তুলেছে তারা।

    উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ জানান, বাংলাদেশি খেলোয়াড়কে মাঠে নামালে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে কলকাতাকে। নিউজ ১৮ তার উদ্ধৃতি দিয়ে লিখেছে, ‘বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা, তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।’

    তবে কূটনৈতিক সম্পর্কের প্রভাব মাঠের ক্রিকেটে পড়বে না বলে জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বলেছেন, 'এটা একটা সংবেদনশীল বিষয়, আমরা তা বুঝি।'

    'আমরা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখি কূটনৈতিক পরিস্থিতি নিয়ে। কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার মতো কোনও নির্দেশ এখনও আসেনি। বাংলাদেশ তো আমাদের শত্রু দেশ নয়। তাই মুস্তাফিজ অবশ্যই আইপিএল খেলবেন।'


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন