বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বিসিবি জানাল, চট্টগ্রামে কেন হচ্ছে না বিপিএল

    বিসিবি জানাল, চট্টগ্রামে কেন হচ্ছে না বিপিএল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সূচি অনুযায়ী এবারের বিপিএল ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হওয়ার কথা ছিল। তবে হঠাৎ পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।আর কোনো ম্যাচ হবে না চট্টগ্রামে,সেই ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছে সিলেটে। এরপর টুর্নামেন্টের শেষপর্ব অনুষ্ঠিত হবে ঢাকায়।

    বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, জাতীয় দলের টি–২০ বিশ্বকাপের প্রস্তুতি, দলগুলোর ভ্রমণ ও লজিস্টিক জটিলতা, সম্প্রচার সরঞ্জামসহ উৎপাদন ব্যবস্থাপনার সুবিধা—সবকিছু বিবেচনা করেই চট্টগ্রাম ভেন্যু বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, “২৩ জানুয়ারির মধ্যেই ফাইনাল আয়োজন করতে হচ্ছে, আর ২৬ তারিখের দিকে জাতীয় দল বিশ্বকাপ মিশনে যাবে। এর মধ্যে প্রোডাকশন ও টেকনিক্যাল বিষয় মিলিয়ে সময় মেলানো বেশ কঠিন হয়ে পড়েছিল। তাই সবার সঙ্গে আলোচনা করেই আমরা দুই ভেন্যুতে ম্যাচগুলো এনে সূচি সমন্বয় করেছি।”

    তিনি  জানান, এ পরিবর্তনে দলগুলোর ভ্রমণ সময় বাঁচবে এবং পুরো টুর্নামেন্ট পরিচালনাও সহজ হবে। সিলেটে ১২ জানুয়ারি পর্যন্ত খেলা অনুষ্ঠিত হবে। ১৩ জানুয়ারি দলগুলো ঢাকায় ফিরে যাবে, যেখানে বাকি ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে। সূচি সামঞ্জস্য করতে কিছু ম্যাচ সকাল ও বিকেলে আয়োজনেরও প্রয়োজন পড়েছে।


    বিপিএলের নতুন সূচি প্রকাশ, চট্টগ্রামবাসীর জন্য বড় দুঃসংবাদ
    চট্টগ্রাম সমর্থকদের প্রতি দুঃখপ্রকাশ করেছেন মিঠু। তিনি বলেন, ‘চট্টগ্রামের দর্শক ও আয়োজকদের কাছে আমরা দুঃখিত। তারা স্বাভাবিকভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে।’

     নতুন এই বিপিএলের ব্যবস্থায় তিন ভেন্যুর বদলে দুই ভেন্যুতে আয়োজন হলেও বিসিবি আত্মবিশ্বাসী—এতে টুর্নামেন্ট আয়োজন আরও কার্যকর ও স্বচ্ছন্দ হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন