বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলির আকস্মিক বিদায়

    ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলির আকস্মিক বিদায়
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুরের ম্যাচে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স মুখোমুখি হয়। ম্যাচের টসের পর ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে সিপিআর দেওয়া হয় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুঃখজনকভাবে চিকিৎসা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী মৃত্যুর খবর নিশ্চিত করেন, ‘জ্যাকি (মাহাবুব) ভাই মারা গেছেন।

    অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার সময়ও জীবিত ছিলেন। অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না।’

    বিপিএলের আজকের ম্যাচের জন্য মাঠে আসার পরই অসুস্থ অনুভব করছিলেন মাহাবুব। তবু নিজের কাজ চালিয়ে যান তিনি।

    কিন্তু টসের পর মাটিতে পড়ে যান৷ ঢাকা দলের মিডিয়া বিভাগ থেকে এক বিবৃতিতে বলা হয়, 'অনুশীলন চলাকালীন জ্যাকি হঠাৎ লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে মাঠে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।'

    মাহবুব দীর্ঘদিন ধরে বিসিবির তালিকাভুক্ত কোচ হিসেবে কাজ করছেন। বিপিএলের বিভিন্ন আসরেও নিয়মিত দেখা যায় তাঁকে।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন