বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বিপিএল শুরুর আগের দিন দল প্রত্যাহারের আবেদন চট্টগ্রাম রয়্যালসের

    বিপিএল শুরুর আগের দিন দল প্রত্যাহারের আবেদন চট্টগ্রাম রয়্যালসের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিপিএলের দ্বাদশ আসর শুরু হওয়ার আগমুহূর্তে নতুন করে আলোচনায় এসেছে চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্ট শুরুর একদিন আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে ফ্র্যাঞ্চাইজিটির মালিক কাইয়ুম রশিদ আর্থিক সংকটের কথা উল্লেখ করে বিপিএল থেকে দল প্রত্যাহারের আবেদন জানিয়ে বিসিবির কাছে চিঠি পাঠিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

    বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, সকালে চট্টগ্রাম রয়্যালসের চিঠি পাওয়া গেছে এবং এ বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, চিঠিতে দীর্ঘ ব্যাখ্যা থাকলেও মূল কারণ হিসেবে আর্থিক সমস্যার কথাই উল্লেখ করা হয়েছে।

    এর আগে বিসিবির পক্ষ থেকে চট্টগ্রাম রয়্যালসের কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তিকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি স্পন্সর প্রতিষ্ঠান নিয়েও প্রশ্ন ওঠে। এর মধ্যেই সরাসরি দল প্রত্যাহারের আবেদন করল ফ্র্যাঞ্চাইজিটি। গত আসরে ক্রিকেটার ও স্টাফদের বেতন বকেয়া রাখার কারণে সমালোচনার মুখে পড়ে চট্টগ্রাম দলটি। যদিও চলতি আসরে তাদের মালিকানা পরিবর্তন হয়েছে।

    এদিকে ফি ও ব্যাংক গ্যারান্টি বাবদ বিসিবির পাওনা পরিশোধ নিয়ে প্রশ্ন উঠলেও, বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে অর্থ পরিশোধের শর্ত পূরণ করা হয়েছে। তবে দলটির অভ্যন্তরীণ অস্থিরতা কাটেনি।

    এরই মধ্যে চট্টগ্রাম রয়্যালসের তিন বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন। পাকিস্তানের আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা বিভিন্ন কারণে বিপিএল না খেলার সিদ্ধান্ত নেন। জানা গেছে, নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ড থেকে ছাড়পত্র না পাওয়ায় স্টার্লিং ও ডিকভেলা নাম প্রত্যাহার করেন এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড আবরার আহমেদের এনওসি স্থগিত করার প্রক্রিয়ায় রয়েছে।

    কোচ নিয়োগ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে চট্টগ্রাম রয়্যালসের। শুরুতে দেশীয় কোচ মমিনুল হকের নাম ঘোষণা করলেও পরে দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস ক্যাম্পকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানায় তারা। তবে বিপিএল শুরুর দুই দিন আগেও তাঁর বাংলাদেশে আগমন নিয়ে কোনো নিশ্চিত তথ্য দিতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি।

    আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের পর্দা উঠবে। সুষ্ঠু ও পরিচ্ছন্নভাবে টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা থাকলেও, আসর শুরুর আগেই চট্টগ্রাম রয়্যালসের সিদ্ধান্ত বিসিবিকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। উল্লেখ্য, নিলামে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে দলে নিয়েছিল চট্টগ্রাম রয়্যালস।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন