বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বিশ্বকাপের আগে নেইমারের হাঁটু সার্জারি, খেলতে পারবেন কি?

    বিশ্বকাপের আগে নেইমারের হাঁটু সার্জারি, খেলতে পারবেন কি?
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাজিল ও সান্তোস ফুটবল ক্লাবের ফরোয়ার্ড নেইমারের বাঁ হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সান্তোস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত মেনিস্কাস সারাতে আর্থ্রোস্কোপিক সার্জারি করা হয়েছে। সার্জারি সফলভাবে শেষ হওয়ার পর নেইমারের পুনর্বাসনের জন্য নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

    ৩৩ বছর বয়সী এই তারকা ফুটবলার পুরো মৌসুমজুড়েই চোট নিয়ে খেলেছেন। কঠিন সময় পার করা সান্তোসকে ব্রাজিলের শীর্ষ লিগ থেকে অবনমন এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। মৌসুমের শেষ চার ম্যাচে হাঁটুর ব্যথা নিয়েই খেলেন তিনি এবং পাঁচটি গোল করে দলের টিকে থাকাকে নিশ্চিত করেন।

    সান্তোস জানিয়েছে, ব্রাজিল জাতীয় দলের চিকিৎসকই নেইমারের এই অস্ত্রোপচারটি করেছেন। এর আগে একই চিকিৎসক ২০২৩ সালে নেইমারের পায়ের হাড় ভাঙা এবং এসিএল ছিঁড়ে যাওয়ার অস্ত্রোপচারও করেছিলেন।

    এখন প্রশ্ন উঠছে, নেইমার কি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারবেন? যদিও এটা অনুমান করাই যায়, বিশ্বকাপ খেলার জন্যই আগেভাগে এই অস্ত্রোপচার করিয়েছেন নেইমার, যাতে করে সেরে উঠতে পারেন সময়মতো।

    আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত হবে ফুটবল বিশ্বকাপের আসর। তার মানে প্রায় ছয় মাসের মতো সময় হাতে আছে। এর মধ্যে নেইমার ফিট হয়ে উঠলে বিশ্বকাপে খেলতে পারবেন।

    যদিও ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি পরিষ্কার জানিয়ে রেখেছেন, দলে ফিরতে হলে নেইমারকে শতভাগ ফিট হয়েই ফিরতে হবে। ফিটনেস ঠিক না থাকায় দুই বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা (১২৮ ম্যাচে ৭৯ গোল) নেইমার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন