বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • তারকাসমৃদ্ধ বিপিএলের জন্য ঢাকায় পা বিদেশি ক্রিকেটারদের

    তারকাসমৃদ্ধ বিপিএলের জন্য ঢাকায় পা বিদেশি ক্রিকেটারদের
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেটে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর এবারের আসরের। দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা। স্বাগতিক ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রস্তুত, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

    টুর্নামেন্টকে সামনে রেখে অংশগ্রহণকারী সব দলই নিজেদের অনুশীলন ক্যাম্প চালু করেছে। স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি একে একে বাংলাদেশে এসে পৌঁছাচ্ছেন বিভিন্ন দেশের তারকা বিদেশি ক্রিকেটাররাও। অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন ফ্র্যাঞ্চাইজিগুলোর কোচিং স্টাফ ও খেলোয়াড়রা।

    বিসিবির তত্ত্বাবধানে আয়োজিত এবারের বিপিএল নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে দলগুলোর শক্তিশালী স্কোয়াড, বিদেশি তারকাদের অংশগ্রহণ এবং নতুন ভেন্যু ব্যবস্থাপনার কারণে। সবমিলিয়ে জমজমাট এক আসরের অপেক্ষায় ক্রিকেট অঙ্গন।

    সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির গতকাল রাতেই বাংলাদেশে এসে পৌঁছেছেন। একই সঙ্গে রাজশাহী ওয়্যারিয়র্সের সরাসরি চুক্তিতে থাকা দুই পাকিস্তানি ক্রিকেটার সাহিবজাদা ফারহান এবং মোহাম্মদ নাওয়াজও বিপিএলে খেলার জন্য দেশে আগমন করেছেন।

    রাজশাহী দলেই নেপালের স্পিনার সন্দীপ লামিচানেও এবং হুসেইন তালাত ও বিনুরা ফার্নান্ডো দলীয় ক্যাম্পে যোগ দিয়েছেন। রংপুর রাইডার্সের পক্ষ থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন পাকিস্তানি ব্যাটসম্যান খুশদিল শাহ।

    অন্যদিকে, চট্টগ্রাম রয়েলস, ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির বিদেশি ক্রিকেটাররা এখনো দলের সঙ্গে যোগ দেননি। তারা ২৫ ডিসেম্বরের মধ্যে দলের সঙ্গে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

    বিপিএল ২০২৫ এর এই আসরে বিদেশি ক্রিকেটারদের আগমন ও অংশগ্রহণে শীতকালীন বাংলাদেশের ক্রিকেট মেলা আরও জমজমাট হতে চলেছে।

    ২৩ ডিসেম্বর সকাল পর্যন্ত বাংলাদেশে এসেছেন যেসব বিদেশি ক্রিকেটার-

    সিলেট টাইটান্স-মোহাম্মদ আমির,রাজশাহী ওয়ারিয়র্স-সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে, হুসেইন তালাত, বিনুরা ফার্নান্দো।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন