বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ক্রিকেট মাঠে শহিদ হাদি , বিপিএলে বিশেষ উদ্যোগ বিসিবির

    ক্রিকেট মাঠে শহিদ হাদি , বিপিএলে বিশেষ উদ্যোগ বিসিবির
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের দ্বাদশ আসরের। দেশের সবচেয়ে বড় এই ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরুর আগেই এক আবেগঘন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহিদ শরিফ ওসমান হাদির স্মরণে বিপিএলের উদ্বোধনী ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, হাদির আত্মত্যাগ ও তার প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    বিসিবি মনে করছে, দেশের সাম্প্রতিক ইতিহাসে সাহসী রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে শহিদ হাদির ভূমিকা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। জাতীয় পর্যায়ের একটি ক্রীড়া আয়োজন থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন দেশবাসীর আবেগ ও ঐক্যের প্রতিফলন ঘটাবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী খেলোয়াড়, কর্মকর্তা এবং দর্শকদের সম্মিলিতভাবে নীরবতা পালনের মাধ্যমে শহিদ হাদির আত্মার মাগফিরাত কামনা করা হবে। বিসিবির এই সিদ্ধান্তকে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধুবাদ জানাচ্ছেন ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষ।

    সোমবার (২২ ডিসেম্বর) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) মিডিয়া কাপের ফাইনাল শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

    এর আগে, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৪ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা সাজিয়েছিল বিসিবি। তবে দেশের সাম্প্রতিক নিরাপত্তা সংশ্লিষ্ট কারণে ঘটা করে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা থেকে সরে আসতে হয়।

    শুরুতে একদম বাতিল করে দিলেও সম্প্রতি আবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের দিন ছোটখাটো একটি আয়োজন রাখার উদ্যোগ নিয়েছে বিসিবি। পরিস্থিতি 'চ্যালেঞ্জিং' হওয়ায় বারবার পরিকল্পনায় এমন পরিবর্তন আনতে হচ্ছে বলে মন্তব্য করেন মিঠু।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন