বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইনজুরি উপেক্ষা করে দুই পেনাল্টি ঠেকালেন সাফানভ

    ইনজুরি উপেক্ষা করে দুই পেনাল্টি ঠেকালেন সাফানভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোকে টাইব্রেকারে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জিতেছে পিএসজি। ম্যাচে টাইব্রেকারে চারটি শট ঠেকিয়ে নায়ক হয়ে ওঠেন গোলরক্ষক মাতভেই সাফানভ। তবে এই ঐতিহাসিক জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই ফরাসি জায়ান্টদের জন্য আসে এক দুঃসংবাদ।

    পেনাল্টি শুটআউটে বীরোচিত পারফরম্যান্সের মাঝেই হাত ভেঙে গেছে সাফানভের। ম্যাচ জয়ের পর সতীর্থরা তাকে আনন্দে শূন্যে ছুড়ে দিলে, কিংবা তার আগেই-ঠিক কখন চোট লেগেছে, তা নিয়েই ধোঁয়াশা। 

    শুক্রবার (১৯ ডিসেম্বর) পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, আমি সত্যিই ব্যাখ্যা করতে পারছি না। অবিশ্বাস্য ব্যাপার। খেলোয়াড় নিজেও জানে না কীভাবে এটা হলো। আমাদের মনে হয় তৃতীয় পেনাল্টি বাঁচানোর সময় সে একটু অস্বাভাবিক মুভমেন্ট করেছিল, তখনই ফ্র্যাকচার হয়েছে।

    তিনি বলেন, অবাক করার বিষয় হলো- ভাঙা হাত নিয়েই সে শেষ দুটি শট ঠেকিয়েছে। তখন অ্যাড্রেনালিন এত কাজ করছিল যে, সে কোনো ব্যথাই অনুভব করেনি। দলের জন্য যেকোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকার যে মানসিকতা, সেটাই আমরা চাই। সাফোনভসহ পুরো দল সেই মনোভাবটাই দেখিয়েছে।

    ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সাফোনভের অবস্থা তিন থেকে চার সপ্তাহ পর পুনর্মূল্যায়ন করা হবে। রাশিয়ান এই গোলকিপার মূলত পিএসজির ব্যাকআপ। মূল গোলকিপার হিসেবে দলে যোগ দেওয়া লুকাস শেভালিয়ের গোড়ালির চোটে পড়ার আগ পর্যন্ত তিনি এক মিনিটও মাঠে নামেননি। ২৯ নভেম্বর থেকে শেভালিয়ের খেলতে পারছেন না।

    পিএসজির সামনে এখন কুপ দ্য ফ্রান্সের ম্যাচ। শনিবার পঞ্চম স্তরের দল ভঁদে ফঁতেনের বিপক্ষে মাঠে নামবে তারা। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির জন্য ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের মধ্য দিয়ে বছরটা আরও স্মরণীয় হয়ে উঠেছে। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন