বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ পোস্টারে নেই পাকিস্তান , ক্ষুব্ধ পিসিবি

    টি-টোয়েন্টি বিশ্বকাপ পোস্টারে নেই পাকিস্তান , ক্ষুব্ধ পিসিবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রির প্রচারণামূলক পোস্টারে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাকে স্থান দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।

    টিকিট বিক্রির বিষয়ে ক্রিকেট ভক্তদের জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে আইসিসি। সেখানে পাঁচ দেশের অধিনায়কের ছবি ছিল।

    সেই পাঁচ দেশের অধিনায়ক হলেন – ভারতের সূর্যকুমার যাদব, দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, শ্রীলঙ্কার দাসুন শানাকা এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুক। তবে সেখানে কেবল পাকিস্তান নয়। প্রতিফলিত হয়নি বাকি ১৪টি অংশগ্রহণকারী দলের অধিনায়কের ছবিও।

    ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে কথা বলে পিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘এটি নতুন কোনো ঘটনা নয়। কয়েক মাস আগে এশিয়া কাপের সময়ও আমাদের অধিনায়ককে ছাড়া প্রচার কার্যক্রম চালানো হয়েছিল। তখন বিষয়টি পিসিবির পক্ষ থেকে এশিয়ান ক্রিকেট (এসিসি) কাউন্সিলের সঙ্গে যোগাযোগের পর সমাধান হয়।’

    সূত্রটি আরও জানায়, ‘এবারও আমরা একই পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। আইসিসির সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে এবং আমরা বিশ্বাস করি তারা বিষয়টি সমাধান করবে।’

    উল্লেখ্য, আইসিসির বর্তমান প্রধান জয় শাহ। যিনি কিনা আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব ছিলেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন