বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • প্রথম বিভাগ ক্রিকেট শুরু, ৮ ক্লাব বঞ্চিত

    প্রথম বিভাগ ক্রিকেট শুরু, ৮ ক্লাব বঞ্চিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ঢাকার শীর্ষ ক্লাবগুলো সব ধরনের লিগ বয়কট করেছিল। যদিও তারা বেশ কয়েকবার আলোচনার জন্য আহ্বান জানিয়েছিল, বিসিবি থেকে কোনো সাড়া মেলেনি। ফলস্বরূপ, প্রথম বিভাগ ক্রিকেট লিগে ২০টির মধ্যে মাত্র ১২টি ক্লাব অংশগ্রহণ করে শুরু হলো প্রতিযোগিতা।

    রোববার (১৪ ডিসেম্বর) মিরপুরে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন করেন সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন ও বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

    এর আগে শনিবার ৮ ক্লাবের ক্রিকেটাররা সব দলকে নিয়ে লিগ আয়োজনের দাবিতে বিসিবিতে স্বারকলিপি দিয়েছিল। একই সময়ে উন্মোচন হচ্ছিল প্রথম বিভাগ লিগের ট্রফি। এর আগে বিসিবি কার্যালয়ের সামনে বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনও করেন তারা।

    গত মৌসুমে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে খেলা আসাদুজ্জামান প্রিন্স বলেন, ২০ দল নিয়ে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু করতে হবে। আর নয়তো ২০ দলের সকল ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করতে হবে।

    প্রিন্স আরও বলেন, ১২ দলের ভাইরা ভালো পেমেন্ট নিয়ে ক্রিকেটটা খেলতে পারবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ টাইটেলে, আর অন্য ভাইরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নাম দিয়ে ক্রিকেট খেলতে আসবে আর সেখানে পারিশ্রমিক হবে ৫০-৬০ হাজার টাকা। আমার মনে হয় এটা একটা বৈষম্য।

    ক্রিকেটারদের দাবিতে বিসিবি এখনও কোন সম্মতি দেয়নি বলে জানিয়েছেন প্রিন্স, (বিসিবি) সভাপতি দেশের বাইরে। উনারা আমাদেরকে এখনই কথা দিতে পারছেন না যে আমাদের জন্য কী করবে বা আর্থিকভাবে কী ধরনের সমর্থন দিতে পারেন। উনারা নিজ দায়িত্বে বলতে চাচ্ছেন না।

    এদিকে সবশেষ সংবাদ সম্মেলনে বিসিবি জানিয়েছিল, ক্লাবগুলো না খেললে ক্ষতি শুধু ক্রিকেটার ও দেশের ক্রিকেটের হবে। তবে তাদের জন্য কোনো কিছু থেকে থাকবে না। হয়তো নতুন কোনো কিছু ভাববে বিসিবি। এখন দেখার বিষয় বাকি ৮ দলের ক্রিকেটারদের জন্য কি ব্যবস্থা করে বিসিবি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন