বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ফিফা র‌্যাংকিংয়ে চার হারের প্রভাব, বাংলাদেশ ৮ ধাপ নেমেছে

    ফিফা র‌্যাংকিংয়ে চার হারের প্রভাব, বাংলাদেশ ৮ ধাপ নেমেছে
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ প্রকাশিত নারী ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৮ ধাপ পিছিয়েছে।

    এর আগের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ সর্বোচ্চ ২৪ ধাপ উন্নতি করেছিল, যার ফলে ১২৮তম স্থান থেকে ১০৪তম স্থানে উঠে এসেছিল। তিন মাস পর আজ (বৃহস্পতিবার) প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০৪তম স্থান থেকে নেমে গেছে। 

    বাংলাদেশ নারী ফুটবল গত তিন মাসের মধ্যে চার ম্যাচ খেলেছে। চার ম্যাচের মধ্যে চারটিই হেরেছে। অক্টোবর উইন্ডোতে থাইল্যান্ডে দুই প্রীতি ম্যাচে ৩-০ ও ৫-১ ব্যবধানে হেরেছে।

    ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে মালয়েশিয়ার বিপক্ষে ১-০ ও আজারবাইজানের বিপক্ষে ২-১ গোলে হারে। চার ম্যাচের হারের প্রভাব পড়েছে র‌্যাংকিংয়ে। 

    বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার হাই লাইন ডিফেন্স খেলান। তার এই তত্ত্বের কারণে থাইল্যান্ডে বাংলাদেশ ৮ গোল হজম করে। দেশে ফেরার পর এ নিয়ে সমালোচনা হলেও তিনি অনড় থাকেন। আজারবাইজান ও মালয়েশিয়ার ম্যাচ বাংলাদেশের জন্য সুযোগ ছিল একশর নিচে  র‌্যাংকিং নিয়ে আসা৷ উল্টো বাটলারের হাই লাইন ডিফেন্সে বাংলাদেশে ঘরের মাঠেও দুই ম্যাচ হেরেছে। এতে আট ধাপ পেছাল।

    বাংলাদেশ জুন মাসে শক্তিশালী মিয়ানমারকে মিয়ানমারের মাটিতে পরাজিত করে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করে। মিয়ানমারের আগে জর্ডান ও ইন্দোনেশিয়ার মতো র্যাংকিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে টানা দুই ড্র করেন ঋতুপর্ণারা। যার ইতিবাচক প্রভাবে বাংলাদেশ ফিফার র‌্যাংকিংয়ে সর্বোচ্চ উন্নতি করেছিল। 


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন