বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • পাকিস্তান ও ভারতের দুই জনপ্রিয় উপস্থাপিকা আসছেন বিপিএল মাতাতে

    পাকিস্তান ও ভারতের দুই জনপ্রিয় উপস্থাপিকা আসছেন বিপিএল মাতাতে
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের পর্দা উঠছে ২৬ ডিসেম্বর। উদ্বোধনী দিনে সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই।

     এই আসরকে নতুন আঙ্গিকে দর্শকদের সামনে উপস্থাপনের জন্য ধারাভাষ্য (Commentary) ও উপস্থাপনা (Presentation) প্যানেলে চমক এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

    বিসিবি সূত্রে জানা গেছে, এবারের বিপিএলে দেশি-বিদেশি অভিজ্ঞ ধারাভাষ্যকারদের পাশাপাশি নতুন কিছু মুখ যুক্ত করা হয়েছে। একই সাথে উপস্থাপনা প্যানেলেও গ্ল্যামারের পাশাপাশি ক্রিকেট জ্ঞানসম্পন্ন নতুনদের সুযোগ দেওয়া হয়েছে। এই পরিবর্তনগুলো টুর্নামেন্টের আকর্ষণ বাড়াবে এবং দর্শকদের কাছে আরও বেশি উপভোগ্য করে তুলবে বলে আশা করছে বিসিবি।

    এবার বিপিএলের উপস্থাপিকা হিসেবে থাকছেন পাকিস্তানের জয়নব আব্বাস ও ভারতের রিধিমা পাঠক। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিসিবি তাদের ফেসবুক পেজে আলাদা আলাদা দুটি ভিডিও প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে। জয়নব আব্বাস কয়েকটি ম্যাচে ধারাভাষ্য দেয়ার সম্ভাবনাও রয়েছে।

    ধারাভাষ্য প্যানেলে দেশ-বিদেশের পরিচিত মুখ দেখা যাবে। ইতোমধ্যে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা ও ইংল্যান্ডের কিংবদন্তি ড্যারেন গফের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। আইএল টি-টোয়েন্টি শেষে ৫ জানুয়ারি বিপিএলে যোগ দেবেন মার্ক নিকোলাস মরিসন। 

    প্রথমবারের মতো বিপিএলে ধারাভাষ্য দিতে আসছেন ওয়াকার ইউনুসও। এ ছাড়া পারভেজ মাহরুফ, শ্রীলঙ্কার সাবেক এক পেসার, অস্ট্রেলিয়ার জেমি কক্স এবং ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রিকেও দেখা যাবে ধারাভাষ্যে।

    বাংলাদেশি ধারাভাষ্যকারদের মধ্যে রয়েছেন আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরি, মাজহার উদ্দিন অমি ও সমন্বয় ঘোষ। বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্র জানায়, এখন পর্যন্ত ১১ জনের ধারাভাষ্য প্যানেল চূড়ান্ত হয়েছে।

    ৩৪ ম্যাচের বিপিএল শুরু হবে সিলেটে। সিলেট ও চট্টগ্রামে সমান ১২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি ১০টি ম্যাচ এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৪ ডিসেম্বর ঢাকায় হবে উদ্বোধনী অনুষ্ঠান, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন