মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

পৃথিবীর অস্থিরতা: আগ্নেয়গিরি ও টেকটনিক প্লেটের অবদান

পৃথিবীর অস্থিরতা: আগ্নেয়গিরি ও টেকটনিক প্লেটের অবদান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আমাদের পৃথিবীর বর্তমান স্থলভাগ ও জলভাগের যে আকৃতি আমরা দেখি, তার পিছনে রয়েছে প্রাগৈতিহাসিক যুগের আগ্নেয়গিরি এবং টেকটনিক প্লেটের অবিরাম সচলাচলের বিশেষ ভূমিকা। বিজ্ঞানীরা বলছেন, আধুনিক সভ্যতা এ ধরনের দুর্যোগ তুলনামূলকভাবে কম দেখায় আমরা পৃথিবী নামের এই গ্রহটিকে যতটা নিরাপদ ভাবি, বাস্তবতা তার চেয়ে অনেক বেশি অস্থির।

গবেষণায় দেখা গেছে, কোটি কোটি বছর ধরে মহাসাগরগুলোর তলদেশে থাকা আগ্নেয়গিরিগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীর অভ্যন্তর থেকে লাভা নির্গত করেছে। এই লাভা নির্গমনই মহাদেশীয় বা কন্টিনেন্টাল প্লেটগুলোর সরণ বা মুভমেন্ট ঘটিয়েছে।

এই ভূতাত্ত্বিক প্রক্রিয়াগুলোর সঙ্গে ছিল কল্পনাতীত ভয়ংকর ভূমিকম্প ও সুনামি। আধুনিক সভ্যতা আসার পরে আমরা এই মাত্রার দুর্যোগ খুব কমই প্রত্যক্ষ করি। ফলে মানবজাতি অনেকটা অভ্যস্ত হয়ে গেছে যে পৃথিবী একটি নিরাপদ জায়গা, যেখানে প্রাগৈতিহাসিক যুগের মতো মহাদুর্যোগগুলো চোখে পড়ে না।

তবে সত্য হলো, পৃথিবীর কন্টিনেন্টগুলোর জন্মলগ্ন থেকেই ভূকম্পন, টেকটনিক প্লেটের মুভমেন্ট এবং সুনামি আমাদের বর্তমান স্থলভাগ ও জলভাগ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভূতাত্ত্বিকরা সতর্ক করে দিয়েছেন যে, এই প্রক্রিয়াগুলো থেমে যায়নি, ভবিষ্যতেও এই পরিবর্তনগুলো ঘটতে থাকবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ