বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ভারতকে ওয়ানডে ম্যাচে জরিমানা

    ভারতকে ওয়ানডে ম্যাচে জরিমানা
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। যদিও দ্বিতীয় ওয়ানডেতে হারায় জেগেছিল শঙ্কা। হারের ম্যাচে আরও একটি দুঃসংবাদ শুনল ভারত। 

    রায়পুরে ৩ ডিসেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ‘স্লো ওভার রেটের’ কারণে ভারতকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতীয় দলকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

    এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই শাস্তি দেন। সময় বিবেচনায় নেওয়ার পরও ভারতীয় দল নির্ধারিত লক্ষ্যের থেকে দুই ওভার কম বল করে, যার কারণে আইসিসি কোড অব কন্ডাক্টের ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী শাস্তি প্রযোজ্য হয়। এই অনুচ্ছেদটি ন্যূনতম ওভার রেট লঙ্ঘন সম্পর্কিত।

    নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম বল করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। অনিয়মিত অধিনায়ক লোকেশ রাহুল অভিযোগ স্বীকার করে নেন এবং শাস্তিও মেনে নেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

    দ্বিতীয় ওয়ানডেতে বিরাট কোহলি (১০২) এবং রুতুরাজ গায়কোয়াড়ের (১০৫) দুর্দান্ত ব্যাটিংয়ে ভারত ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রান সংগ্রহ করলেও জয় পায়নি। দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ৯৮ বলে ১১০ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে চার উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে দেন।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন