বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • পলাশ-মান্ধানা বিয়ে বাতিলের চূড়ান্ত ঘোষণা

    পলাশ-মান্ধানা বিয়ে বাতিলের চূড়ান্ত ঘোষণা
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অবশেষে আশঙ্কাই সত্যি হলো। ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা সুরকার পলাশ মুচ্ছলকে বিয়ে না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।

    বেশ কিছুদিন ধরেই পলাশ-মান্ধানার বিয়ে নিয়ে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা চলছিল। তাদের বিয়ের দিনক্ষণও প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু শেষ মুহূর্তে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়।

    জানা যায়, বিয়ের দিন দুপুরে মান্ধানার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিয়ের অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। সেই স্থগিতাদেশ শেষ পর্যন্ত বিয়ে বাতিলের সিদ্ধান্তে রূপ নিল। মান্ধানা তার পোস্টে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

    ইনস্টাগ্রামে এ ইস্যুতে মান্ধানা লেখেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলেছে। আমি মনে করি এই মুহূর্তে আমার কথা বলা গুরুত্বপূর্ণ। আমি খুবই ব্যক্তিগত প্রকৃতির। আমি সে ভাবেই থাকতে চাই। কিন্তু আমার স্পষ্ট করে বলা দরকার, বিয়ে বাতিল করা হয়েছে। আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং আপনাদের সবাইকে একই অনুরোধ জানাচ্ছি।’

    সেই পোস্টে তিনি আরও লেখেন, ‘আমি আপনাদের অনুরোধ করছি, দয়া করে এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। আমি আশা করি, যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিততে পারব। তাতেই আমার মনোযোগ থাকবে। আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ। এগিয়ে যাওয়ার সময় এসেছে।’

    উল্লেখ্য, গত ২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল মান্ধানা-পলাশের। কিন্তু মান্ধানার বাড়ি সাঙ্গলী গিয়ে ফের ফিরে যেতে হয় পাত্রপক্ষকে। জানা যায়, মান্ধানার বাবা নাকি অসুস্থ হয়ে পড়েন আচমকা। তাই বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় পরিবার। যদিও ভারতীয় ক্রিকেটারের হবু স্বামী পলাশকে নিয়ে একাধিক মহিলার সঙ্গে ঘনিষ্ঠতার খবর আসতে থাকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন