বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • নেইমারের ইন্টার মায়ামি অন্তর্ভুক্তি নিয়ে নতুন তথ্য প্রকাশ

    নেইমারের ইন্টার মায়ামি অন্তর্ভুক্তি নিয়ে নতুন তথ্য প্রকাশ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্টার মায়ামিতে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল—লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের সঙ্গে কি নেইমারের পুনর্মিলন ঘটছে? বার্সেলোনার হয়ে ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ংকর আক্রমণ-ত্রয়ী ‘এমএসএন’-এর (মেসি-সুয়ারেজ-নেইমার) পুনরাবৃত্তি দেখার স্বপ্ন দেখেছিলেন অনেক ভক্ত।

    কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্নই ভেঙে দিল ক্লাব ইন্টার মায়ামি। ফ্লোরিডাভিত্তিক দলটি নিশ্চিত করেছে যে, নেইমারকে দলে ভেড়ানোর কোনো পরিকল্পনা তাদের নেই।

    ক্লাব ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, নেইমারের বর্তমান চুক্তিসহ অন্যান্য বাস্তবতার কারণে তাকে দলে নেওয়া সম্ভব নয়। এর মধ্য দিয়ে মেসি-সুয়ারেজ-নেইমার জুটিকে আবারও একই জার্সিতে দেখার সম্ভাবনা আপাতত শেষ হয়ে গেল।

    সাম্প্রতিক সময়ে দুই অভিজ্ঞ তারকা সার্জিও বুসকেত্স ও জর্দি আলবার অবসরের পর ইন্টার মায়ামির ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের নিয়ে নানা আলোচনা হচ্ছিল।

    তখনই নেইমারের সঙ্গে সম্ভাব্য চুক্তির খবর বড় হয়ে ওঠে। কিন্তু জানুয়ারিতে ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে আনার পরিকল্পনা নেই, এমনটাই জানিয়েছে ক্লাবের ক্রীড়া বিভাগ।
    ক্লাবের মতে, নেইমারকে আনলে মিডিয়া ও বাণিজ্যিক ক্ষেত্রে বিশাল প্রভাব পড়ত, কিন্তু ফুটবল দিক থেকে তারা প্রয়োজনীয় কিছু ভিন্ন পজিশনেই বেশি জোর দিচ্ছেন। ২০২৬ মৌসুমকে সামনে রেখে তারা রক্ষণভাগ শক্তিশালী করা ও একজন নির্ভরযোগ্য স্ট্রাইকার, একজন প্রকৃত ‘নম্বর ৯’—এর দিকেই অগ্রাধিকার দিচ্ছে।

    এর ফলে হাভিয়ের মাসচেরানোও কোচ হিসেবে তার সাবেক বার্সা সতীর্থ নেইমারকে সঙ্গে নিয়ে কাজ করার সুযোগ হারালেন।

    ইন্টার মায়ামির এই সিদ্ধান্ত নেইমারকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। ডিসেম্বরের শেষে সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নানা চোট-সমস্যা সত্ত্বেও নেইমার এখনো পরবর্তী বিশ্বকাপকে কেন্দ্র করে নিজেকে ফিরিয়ে আনার লক্ষ্যেই কাজ করছেন।

    কার্লো আনচেলোত্তির দলে জায়গা পাওয়াই তার স্বপ্ন, কারণ এটিই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ।
    যদি ব্রাজিলের লিগে সান্তোস নিজেদের অবস্থান ধরে রাখতে পারে, তাহলে নেইমারের দলটির সঙ্গে চুক্তি আরো দীর্ঘায়িত করার সম্ভাবনাই বেশি। ছয় মাসের মেয়াদে শুরু হওয়া তার দ্বিতীয় অধ্যায় বাড়তে বাড়তে দেড় বছর পর্যন্ত গড়াতে পারে বলেই ধারণা।

    বিশ্বকাপ শেষে অবশ্য নেইমার আবারও এমএলএসের দিকে নজর দিতে পারেন। যুক্তরাষ্ট্রে খেলার আগ্রহ তিনি আগেই বহুবার প্রকাশ করেছেন।

    পেলের মতো নিউইয়র্কে ক্যারিয়ার শেষ করার স্বপ্নও তার মনে দোলা দিচ্ছে দীর্ঘদিন ধরেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন