বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বিপিএল ২০২৫–২৬-এর পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা

    বিপিএল ২০২৫–২৬-এর পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন দ্বাদশ আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও আসর শুরুর স্থান নিয়ে ঢাকায় গুঞ্জন উঠেছিল, তবে পূর্ব ঘোষণা অনুযায়ী সিলেটেই পর্দা উঠছে এবারের বিপিএল।

    ৩ ডিসেম্বর, ২০২৫ বিসিবি কর্তৃক প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে এবারের আসরের মাঠের লড়াই।

    আগামী ২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্ট। সিলেট পর্বে ২ জানুয়ারি পর্যন্ত হবে ১২টি ম্যাচ।

    এরপর দুদিনের বিরতি দিয়ে ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে হবে দ্বিতীয় পর্ব। বন্দরনগরীতেও হবে ১২টি ম্যাচ। এবারের আসরে সবচেয়ে কম ম্যাচ হবে ঢাকায়। প্লে-অফ ও ফাইনালসহ এখানে হবে ১১টি ম্যাচ।
     
    চট্টগ্রাম পর্ব শেষে ১৩ ও ১৪ জানুয়ারি বিরতি কাটিয়ে ঢাকায় জমে উঠবে বিপিএলের উন্মাদনা। ২৩ জানুয়ারি আসরের ফাইনালের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। ফাইনালের পাশাপাশি এবার প্লে-অফের জন্যেও রাখা হয়েছে রিজার্ভ ডে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন