বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বিজয়–মোসাদ্দেকদের নিলাম আবেদন বাতিল, চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের

    বিজয়–মোসাদ্দেকদের নিলাম আবেদন বাতিল, চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলাম আয়োজনের আগে ফিক্সিং সন্দেহের তালিকায় থাকা কয়েকজন ক্রিকেটারের বাদ পড়া নিয়ে তৈরি হওয়া আইনি জটিলতার অবসান হয়েছে। উচ্চ আদালত এই সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা তিনটি রিট পিটিশন খারিজ করে দিয়েছেন।

    এর ফলে, ফিক্সিং বা ম্যাচ পাতানোর অভিযোগে সন্দেহের তালিকায় থাকা বাদ পড়া ক্রিকেটারদের ছাড়াই বিপিএল নিলাম অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    আজ (রোববার, ৩০ নভেম্বর) দুপুরে হাইকোর্ট এই রিটগুলো খারিজ করে দেন। আদালত বিসিবিকে নির্দেশ দিয়েছেন, যেন দ্রুততম সময়ের মধ্যে নিলাম প্রক্রিয়া সম্পন্ন করে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়।

    বিসিবি সূত্রে জানা যায়, শৃঙ্খলাজনিত কারণে বা ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে দেশি ক্রিকেটারের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ক্রিকেটাররা আইনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন। আদালতের রায়ের পর এখন নির্বিঘ্নে বিপিএলের নিলাম অনুষ্ঠিত হতে পারবে।

    আসন্ন দ্বাদশ বিপিএলে ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের খেলা হবে না বলে জানিয়েছিল বিসিবি। যা নিয়ে স্বাধীন তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলেও সেটি প্রকাশ করা হয়নি। এরই মাঝে বিপিএল নিলামের আগেরদিন তালিকা থেকে বাদ পড়েন ৯ ক্রিকেটার।

    রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া নিলামে বাদ পড়া ক্রিকেটাররা অন্তর্ভুক্তির জন্য হাইকোর্টে রিট করেছিলেন। তবে তা খারিজ করে দিয়েছেন বিচারপতি শিকদার মাহমুদুর রাজি ও রাজিউদ্দীন আহমেদের হাইকোর্ট বেঞ্চ।

    বাদ পড়াদের তালিকায় রয়েছেন এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতের মতো ক্রিকেটার। বিপিএলের গত আসরে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন বিজয়। এ ছাড়া বিপিএলের নিলাম থেকে বাদ পড়েছেন আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদ-উজ্জামান, সানজামুল ইসলাম, মনির হোসেন খান ও শফিউল ইসলাম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন