বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ভোরে মাঠে নামছে মেসি ,আরও এক ফাইনাল অভিযান

    ভোরে মাঠে নামছে মেসি ,আরও এক ফাইনাল অভিযান
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের শেষ ভাগে এসে দুইটি গুরুত্বপূর্ণ ফাইনালের সামনে দাঁড়িয়েছেন লিওনেল মেসি এবং তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামি। তাদের লক্ষ্য এই মৌসুমে মেজর লিগ সকার (এমএলএস) ট্রফি জয় করা।

    এই লক্ষ্য পূরণের পথে প্রথম বড় ধাপ হিসেবে ইন্টার মায়ামি আজ রাতে লড়বে নিউ ইয়র্ক সিটি এফসির বিপক্ষে। এই ম্যাচে জয় পেলেই তারা নিশ্চিত করবে এমএলএস কাপ ফাইনালের মহামূল্যবান টিকিট।

    মেজর লিগ সকারের প্লে-অফের এই ম্যাচে জয় পেলে শিরোপা জেতার চূড়ান্ত সুযোগ তৈরি হবে মেসির দলের সামনে। নিউ ইয়র্ক সিটিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিতে মরিয়া হয়ে আছে ইন্টার মায়ামি।

    নিজেদের ঘরের মাঠ ফ্লোরিডায় এমএলএস কাপের ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে আগামীকাল রোববার (৩০ নভেম্বর) নিউ ইয়র্ক সিটিকে স্বাগত জানাবে মায়ামি। বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে খেলা।

    এমএলএসের ফরম্যাট কিছুটা ব্যতিক্রমী। এখানে ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্সে ভাগ হয়ে খেলে দলগুলো। নিয়মিত মৌসুম শেষে এক দলকে সাপোর্টার্স শিল্ড ট্রফি দেয়া হয়। এরপর শুরু হয় প্লে-অফ পর্ব। প্লে-অফে দুই কনফারেন্সে ভিন্ন ভিন্ন রাউন্ড, সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে দুই কনফারেন্সের ফাইনাল জেতা দল নিয়ে অনুষ্ঠিত হয় এমএলএস কাপ ফাইনাল, যার জয়ী দল পায় এমএলএসের মূল শিরোপা।

    সাপোর্টার্স শিল্ডে তৃতীয় হয়ে প্লে-অফের টিকিট পেয়েছিল মায়ামি। প্রথম রাউন্ডে তিন ম্যাচের সিরিজে তারা ন্যাশভিলকে হারানোর পর মেসির জাদুতে প্লে-অফে পাত্তাই পায়নি সিনসিনাটি। আর্জেন্টাইন মহাতারকার এক গোল ও তিনটি অ্যাসিস্টে মায়ামি জয় পেয়েছিল ৪-০ ব্যবধানে।

    সেই ছন্দ ধরে রেখে এবার কনফারেন্স ফাইনালে নিউ ইয়র্ক সিটির মুখোমুখি হচ্ছে মায়ামি। ম্যাচের আগে দলকে সতর্ক করে দিয়েছেন প্রধান কোচ হাভিয়ের মাশ্চেরানো। নতুন ম্যাচকে নতুন লড়াই হিসেবেই দেখার বার্তা দিয়েছেন সাবেক এই আর্জেন্টাইন তারকা।

    মাশ্চেরানো বলেন,‘এখন পর্যন্ত আমরা খুব ভালো খেলেছি। কিন্তু কিছুই জিতিনি। কালকের ম্যাচটি খুব জটিল হতে চলেছে। কারণ প্রতিপক্ষও টানা তিন ম্যাচ জিতে যোগ্য হিসেবেই কনফারেন্স ফাইনালে এসেছে। তাই আমাদের প্রথম মিনিট থেকেই জয়ের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। ’

    মেসিদের ম্যাচ শুরুর ঘণ্টা তিনেক পর ওয়েস্টার্ন কনফারেন্সের ফাইনালে মাঠে নামবে স্যান ডিয়েগো ও ভ্যাঙ্কুভার। আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এমএলএস কাপের ফাইনাল। কনফারেন্স ফাইনাল জিততে পারলে কাপ ফাইনাল ম্যাচটিও নিজেদের ঘরের মাঠেই খেলার সুযোগ পাবে ইন্টার মায়ামি। 

    গত মৌসুমে সাপোর্টার্স শিল্ড জিতলেও প্লে-অফের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল মায়ামি। এবার আর দুইটি ম্যাচ জিততে পারলেই তাদের ট্রফি কেসে শোভা পাবে এমএলএসের শিরোপা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন