বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ওয়ানডেতে ভারতের নেতৃত্ব এখন রাহুলের হাতে

    ওয়ানডেতে ভারতের নেতৃত্ব এখন রাহুলের হাতে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রোটিয়াদের বিরুদ্ধে চলমান দ্বিতীয় টেস্টে শুভমান গিল গলায় চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন। সেই সঙ্গে তিনি আগামী ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না। তাই গিলের বদলে ওয়ানডে দলে নেতৃত্ব দেবে লোকেশ রাহুল।

    আগামী ৩০ নভেম্বর থেকে রাচিতে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দিবেন তিনি। এই দলে আছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের মত তারকারা। 

    ২০২৪ বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া কোহলি ও রোহিত শুধুমাত্র ৫০ ওভারের ফর্মেটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে উভয়ই টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছিলেন। 

    গত মাসে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচে ইনজুরিতে পড়ে ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়াশ আইয়ারও মাঠের বাইরে রয়েছেন। বাঁ-হাতি স্পিনার রবিন্দ্র জাদেজা ও উইকেটরক্ষক রিশাভ পান্ত ওয়ানডে দলে ফিরেছেন। 

    সিরিজের দ্বিতীয ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ৩ ও ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এরপরপরই রয়েছে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ

    ভারতের ওয়ানডে স্কোয়াড : রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভর্মা, কেএল রাহুল (অধিনায়ক, উইকেটরক্ষক), রিশাভ পান্ত (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবিন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, নিতিশ কুমার রেড্ডি, হারশিত রানা, রুতুরাজ গায়কোয়ার, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদ্বীপ সিং, ধ্রুব জুরেল।


    দৈএনকে/ জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন